আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
জয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীআলোকস্বল্পতায় এবার সিলেট টেস্টও বন্ধশ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসিমুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধনএনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীআলোকস্বল্পতায় এবার সিলেট টেস্টও বন্ধশ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসিমুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধনএনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
বাংলাদেশ

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

MATI PROTIDIN•October 30, 2026
শেয়ার করুন:

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোনাপাতিলা বিলের পাশে নদীর নালায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন তারা। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান এবং তিনজন আহত হন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে পুলিশের একজন উপপরিদর্শককে পাঠানো হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গজমতি গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইলের ছেলে রব্বেল (২২), একই গ্রামের শাহজাহানের ছেলে মিজান (১২) এবং নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০)। বাকি দুজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিরা শুক্রবার বিকেলে সোনা পাতিল বিলে মাছ ধরতে গিয়েছিলেন।

হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ‎পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

November 5, 2026

ভারত থেকে দেশে ফিরতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে...

আরও পড়ুন
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
বাংলাদেশ

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

November 5, 2026

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার, জানাজা ও দাফন কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন...

আরও পড়ুন
বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রী
বাংলাদেশ

বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রী

November 4, 2026

বর্তমান বিমানবন্দরে সেবার বিষয়ে যাত্রীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন...

আরও পড়ুন