আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
জয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীআলোকস্বল্পতায় এবার সিলেট টেস্টও বন্ধশ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসিমুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধনএনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীআলোকস্বল্পতায় এবার সিলেট টেস্টও বন্ধশ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসিমুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধনএনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
বাংলাদেশ

আদালতে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে ‘জয় বাংলা’ স্লোগান

MATI PROTIDIN•October 30, 2026
শেয়ার করুন:

ঢাকার আশুলিয়ায় সন্ত্রাসবিরোধী, মাদক ও নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার ১১ জন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তবে আদালতে নেওয়ার পথে প্রিজন ভ্যানের ভেতর থেকে আসামিদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানা পুলিশ গ্রেপ্তারকৃত ১১ আসামিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ১১ জনের মধ্যে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা-কর্মী ছিলেন। সকালে তাদের প্রিজন ভ্যানে ওঠানোর পর তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন।

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আশুলিয়ার পাড়াগাঁও এলাকার মৃত শাহিন উদ্দিনের ছেলে মো. মনির হোসেন (৩৮), আশুলিয়ার আউকপাড়া এলাকার মাইনুদ্দীন সরকারের ছেলে আল-আমিন সরকার (২৫), একই এলাকার শহীদ সহিদের ছেলে জুবায়ের (১৯), আশুলিয়ার তাজপুর এলাকার মৃত সুলতান সরকারের ছেলে আলিয়ার সরকার (৪৮), আশুলিয়ার বেলমা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে সোহেল পালোয়ান (৪০) এবং আশুলিয়ার পাড়াগাঁও এলাকার মাদি মন্ডলের ছেলে খোরশেদ মন্ডল (৫৬), ধামরাইয়ের কুমড়াইল এলাকার মোঃ আরিফুল ইসলামের ছেলে ইসমাইল (২০), বাগেরহাটের রামপাল থানার ডামজিল মুনিয়া এলাকার হোসেন খাঁর ছেলে আরিফ (২৭), মানিকগঞ্জের দৌলতপুর থানার কাশিররামপুর এলাকার মৃত আমিন উদ্দিন শেখের ছেলে বাচ্চু শেখ (৪৬), আশুলিয়ার আটকপাড়া এলাকার মৃত ফুল মিয়ার ছেলে মনির আহম্মেদ (২৩), দিনাজপুরের পার্বতীপুর এলাকার মোঃ ইসলামের ছেলে মোঃ স্বপন (১৯)।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, দুপুরে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন আসামিকে আদালতে পাঠানো হয়েছে। প্রিজন ভ্যানে বসে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে কি না আমি বলতে পারবো না। আমি সেখানে ছিলাম না।

সম্পর্কিত সংবাদ

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

November 5, 2026

ভারত থেকে দেশে ফিরতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে...

আরও পড়ুন
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
বাংলাদেশ

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

November 5, 2026

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার, জানাজা ও দাফন কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন...

আরও পড়ুন
বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রী
বাংলাদেশ

বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রী

November 4, 2026

বর্তমান বিমানবন্দরে সেবার বিষয়ে যাত্রীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন...

আরও পড়ুন