আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা!পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূররাজধানীতে সিআইডি কার্যালয়ে ককটেল বিস্ফোরণআরেক দফা বেড়েছে সবধরনের চালের দামপ্রথমবার সন্তানের মুখ প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকিঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি’চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা!পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূররাজধানীতে সিআইডি কার্যালয়ে ককটেল বিস্ফোরণআরেক দফা বেড়েছে সবধরনের চালের দামপ্রথমবার সন্তানের মুখ প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকিঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি’
বাংলাদেশ

জুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

MATI PROTIDIN•November 7, 2026
শেয়ার করুন:

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় পুলিশের একটি স্থাপনা থেকে লুট করা ৩৭ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মুহিত সোবহান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে ঢাকার সাভার মডেল থানার কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম।
গ্রেপ্তার মুহিত সোবহান সাভার মডেল থানার কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকার মর্তুজা আলীর ছেলে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবির পরিদর্শক সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই রাশেদ মিয়া ও সঙ্গীয় ফোর্স অংশ নেয়। অভিযানে মুহিত সোবহানকে আটক করে তার হেফাজত থেকে ৩৭ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুহিত স্বীকার করেছেন যে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় পুলিশের একটি স্থাপনা থেকে গুলিগুলো লুট করে নিজের কাছে রেখেছিলেন তিনি। এ ঘটনায় মুহিত সোবহানের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় সাভার মডেল থানায় মামলা করা হয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার যুবককে শনিবার দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

রাজধানীতে সিআইডি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
বাংলাদেশ

রাজধানীতে সিআইডি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

November 8, 2026

রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা...

আরও পড়ুন