আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
ফের বাংলাদেশে আসছেন জনপ্রিয় শিল্পী লাকি আলীতিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীসিলেটে হৃদয়ের রেকর্ডের ম্যাচে ড্র, সিরিজ ওয়েস্ট ইন্ডিজেরইরানের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা খুবই কম: ট্রাম্পশেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রীসুনামগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তারফের বাংলাদেশে আসছেন জনপ্রিয় শিল্পী লাকি আলীতিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীসিলেটে হৃদয়ের রেকর্ডের ম্যাচে ড্র, সিরিজ ওয়েস্ট ইন্ডিজেরইরানের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা খুবই কম: ট্রাম্পশেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রীসুনামগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
সংস্কৃতি

ফের বাংলাদেশে আসছেন জনপ্রিয় শিল্পী লাকি আলী

MATI PROTIDIN•November 9, 2026
শেয়ার করুন:

তিন বছর পর আবারও বাংলাদেশে আসছেন বলিউড ও ইন্ডি-পপ সংগীতের জনপ্রিয় শিল্পী লাকি আলী। ২০২৩ সালে ঢাকায় সংগীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেছিলেন তিনি। এবার শুধু ঢাকা নয়, চট্টগ্রামেও মঞ্চ মাতাবেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই গায়ক।

‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ শীর্ষক এই আয়োজন করছে ইকিউব এন্টারটেইনমেন্ট। লজিস্টিক পার্টনার হিসেবে রয়েছে ঢাকা ব্রডকাস্ট। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, আগামী ১২ নভেম্বর চট্টগ্রামের র‍্যাডিসন ব্লুতে এবং ১৩ নভেম্বর ঢাকার মাদানি এভিনিউয়ের শেফস টেবিল কোর্টসাইডে সংগীত পরিবেশন করবেন লাকি আলী।

ইতিমধ্যে ঢাকার কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে চট্টগ্রামের আয়োজনের বিস্তারিত। দুই শহরেই লাকি আলীর সঙ্গে মঞ্চে থাকবে বাংলাদেশের একাধিক ব্যান্ড। আজই ব্যান্ডগুলোর নাম প্রকাশ করার কথা জানিয়েছেন আয়োজকরা।

ইকিউবের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ঢাকার কনসার্টের টিকিট। তিন শ্রেণিতে নির্ধারণ করা হয়েছে টিকিটের মূল্য। জেনারেল শ্রেণির টিকিট ৪ হাজার, প্রিমিয়াম ৭ হাজার এবং ভিআইপি শ্রেণির টিকিটের দাম ১২ হাজার টাকা।

তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের একাধিক কনসার্ট স্থগিত হওয়ায় লাকি আলীর এই সফর নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংশয় প্রকাশ করছেন কেউ কেউ। বিষয়টি নিয়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।

প্রয়োজনীয় সবুজসংকেত পাওয়ার পরই টিকিট বিক্রি শুরু করা হয়েছে। শেষ পর্যন্ত প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা পাওয়া যাবে বলে আশাবাদী তাঁরা। দর্শকদের জন্য স্মরণীয় একটি সংগীতসন্ধ্যা উপহার দিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন আয়োজকেরা।
নব্বইয়ের দশকে ইন্ডি-পপ ও বলিউডের মেলোডিনির্ভর গানে নিজস্ব পরিচিতি গড়ে তোলেন লাকি আলী। ১৯৯৬ সালে প্রকাশিত তার প্রথম একক অ্যালবাম ‘সুনো’র ‘ও সানাম’ গানটি তাঁকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা।

প্লেব্যাক সংগীতেও রয়েছে তার অসংখ্য জনপ্রিয় গান। ‘এক পাল কা জিনা’, ‘না তুম জানো না হাম’, ‘আ ভি জা’, ‘জানে ক্যায়া ঢুন্ডতা হ্যায়’, ‘আহিস্তা’ ও ‘সফরনামা’র মতো গান দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। ২০১৫ সালের পর ধীরে ধীরে বলিউডের প্লেব্যাক থেকে সরে এসে স্বাধীন সংগীতচর্চায় মনোযোগ দেন এই শিল্পী।

সম্পর্কিত সংবাদ

পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূর
সংস্কৃতি

পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূর

November 8, 2026

বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। তবে বরের পরিচয় প্রকাশ করেননি তিনি। বিয়ের ছবি...

আরও পড়ুন
সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
সংস্কৃতি

সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

November 7, 2026

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দেওয়া হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজকরা...

আরও পড়ুন