আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডমামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক

হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী

MATI PROTIDINMay 13, 2026
শেয়ার করুন:

ভারতের লোকসভার প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। মূলত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও একটি ছোট অস্ত্রোপচারের জন্য তাকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ নিয়ে তৃতীয়বারের মতো হাসপাতালে যেতে হলো ৭৯ বছর বয়সী এই রাজ্যসভার সদস্যকে।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে গুরগাঁওয়ের বেসরকারি হাসপাতাল মেডান্তা–দ্য মেডিসিটিতে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সকালে একটি ছোট অস্ত্রোপচার ও কিছু চিকিৎসা পরীক্ষার জন্য তাকে সেখানে নেয়া হয়। বর্তমানে তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা চলছে।

চলতি বছরের মার্চ মাসেও তাকে নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় তার উচ্চ জ্বর দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষায় শরীরে সংক্রমণ ধরা পড়ে। পরে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে তার চিকিৎসা করা হয়।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকদিন তাকে হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এর আগেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল সোনিয়া গান্ধীকে। তখন তাকে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রাখা হয়।

সম্পর্কিত সংবাদ

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প
আন্তর্জাতিক

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প

June 17, 2026

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া প্রাথমিক সমঝোতার বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মার্কিন...

আরও পড়ুন
‘ইরান চুক্তির পর ইউক্রেন ও লেবাননে শান্তি আনার চেষ্টা করব’
আন্তর্জাতিক

‘ইরান চুক্তির পর ইউক্রেন ও লেবাননে শান্তি আনার চেষ্টা করব’

June 16, 2026

ফ্রান্সে অনুষ্ঠিত গ্রুপ অফ সেভেন জি৭ শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সাথে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের...

আরও পড়ুন
ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
আন্তর্জাতিক

ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

June 15, 2026

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় সোমবার ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।...

আরও পড়ুন