আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডমামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড
বাংলাদেশ

সীমান্তে বিএসএফের গুলিতে মানসিক ভারসাম্যহীন যুবক নিহত

MATI PROTIDINMay 14, 2026
শেয়ার করুন:

লালমনিরহাটের হাতীবান্ধায় সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে খাদেমুল ইসলাম (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার বনচৌকি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খাদেমুল ইসলাম গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল এলাকার আমজাদ হোসেনের ছেলে। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার জানিয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে বনচৌকি সীমান্ত পিলার ৯০৫/৬ এস এলাকার প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি মাছ ধরতে যান। এ সময় কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালায়।

এতে খাদেমুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, সীমান্তে কৃষিকাজ ও চলাচলের সময়ও নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। তাদের দাবি, বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা বারবার ঘটছে, যার সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন।

নিহতের মা লায়লী বেগম বলেন, আমার ছেলে মানসিক ভারসাম্যহীন ছিল। রাতে মাছ ধরতে গেলে বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে। আমি এর বিচার চাই।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বিরুল হক মোনা বলেন, মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে খাদেমুল ইসলাম নিহত হয়েছে। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। বিষয়টি থানাকে অবগত করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী
বাংলাদেশ

মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী

June 17, 2026

মামলার কারণে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগ কার্যক্রম আটকে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল...

আরও পড়ুন
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
বাংলাদেশ

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

June 17, 2026

শরীয়তপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৭ জুন)...

আরও পড়ুন
বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশ

বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

June 17, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদলই আমাদের সরকারের প্রধান লক্ষ্য। দেশের কোনো মানুষ পিছিয়ে থাকবে...

আরও পড়ুন