আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডমামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড
খেলাধুলা

বিনা পারিশ্রমিকে গাইবেন বিশ্বকাপ ফাইনালে শাকিরা- ম্যাডোনা-বিটিএস

MATI PROTIDINMay 16, 2026
শেয়ার করুন:

ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানেই বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চ। তবে ২০২৬ আসরে সেই মঞ্চ এবার রূপ নিচ্ছে বৈশ্বিক সংগীত আয়োজনে।

ফিফা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে অনুষ্ঠিত হবে হাফটাইম শো। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে একসঙ্গে পারফর্ম করবেন শাকিরা, ম্যাডোনা ও বিটিএস।

এই আয়োজন পরিচালনা করবেন ক্রিস মার্টিন। পুরো আয়োজনটি প্রযোজনা করছে গ্লোবাল সিটিজেন।

তবে সবচেয়ে বড় চমক অর্থনৈতিক দিক থেকে। পারফর্ম করা শিল্পীরা কোনো পারিশ্রমিক নেবেন না। এই আয়োজন যুক্ত করা হয়েছে ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর সঙ্গে, যার লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা ও ফুটবল সুযোগ বাড়ানোর জন্য ১০০ মিলিয়ন ডলার সংগ্রহ করা।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপের প্রতিটি টিকিট বিক্রি থেকে ১ ডলার এই তহবিলে দেওয়া হবে।

ইতিমধ্যে ৩০ মিলিয়নের বেশি অর্থ সংগ্রহ হয়েছে বলেও জানানো হয়েছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই আয়োজনকে ফুটবল, সংগীত ও সামাজিক প্রভাবের এক নতুন মেলবন্ধন হিসেবে উল্লেখ করেছেন।

অন্যদিকে এই সিদ্ধান্তে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে। অনেকেই মনে করছেন, ফুটবলকে ‘সুপার বোল’-এর আদলে রূপ দিতে চাইছে ফিফা। আবার কেউ কেউ মনে করছেন, বিশ্বকাপের ঐতিহ্যের সঙ্গে এমন আয়োজন পুরোপুরি মানানসই নয়।

সম্পর্কিত সংবাদ

মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি! ফাউল নিয়ে বিতর্ক
খেলাধুলা

মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি! ফাউল নিয়ে বিতর্ক

June 17, 2026

বিশ্বকাপের মঞ্চে অনন্য এক কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের দাপুটে জয়ে ক্যারিয়ারের প্রথম...

আরও পড়ুন
এক ম্যাচে রোনালদোর দুই রেকর্ড ভাঙলেন মেসি
খেলাধুলা

এক ম্যাচে রোনালদোর দুই রেকর্ড ভাঙলেন মেসি

June 17, 2026

আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কনকাস সিটি স্টেডিয়ামে গ্রুপ-জে এর ম্যাচে ৩-০ হারিয়েছে আলবিসেলেস্তেরা।...

আরও পড়ুন
গোল তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
খেলাধুলা

গোল তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

June 15, 2026

বিশ্বকাপ ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করল জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বিশাল জয় তুলে নিয়ে সর্বোচ্চ গোলদাতার...

আরও পড়ুন