আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডমামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, আরও সংকটে কিয়ার স্টারমার

MATI PROTIDINMay 16, 2026
শেয়ার করুন:

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সংকট আরও ঘনীভূত হচ্ছে। এবার তার স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং পদত্যাগ করেছেন। কিয়ার স্টারমারের নেতৃত্বে আস্থা হারিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

স্টারমারের কাছে লেখা পদত্যাগপত্রে স্ট্রিটিং লেখেন, তিনি তার (স্টারমার) নেতৃত্বে আস্থা হারিয়েছেন। সুতরাং সরকারি পদে থাকা তার জন্য আর সম্মানজনক হবে না এবং নীতিগতভাবেও ঠিক হবে না।

পত্রটি এক্সে শেয়ার করেছেন স্ট্রিটিং। এতে তিনি লিখেছেন, এটি স্পষ্ট যে, কিয়ার স্টারমার আগামী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দিতে পারবেন না।পদত্যাগপত্রে স্ট্রিটিং আরও লেখেন, “যেখানে আমাদের দূরদৃষ্টি দরকার, সেখানে আমাদের আছে শূন্যতা। যেখানে আমাদের দিক নির্দেশনা দরকার, সেখানে আমরা ভেসে চলছি।”

ওয়েস স্ট্রিটিং শিগগিরই লেবার পার্টির নেতৃত্বের জন্য স্টারমারকে চ্যালেঞ্জ জানাতে চলেছেন বলে জল্পনা ডালপালা মেলেছিল আগেই। এর মধ্যেই তার পদত্যাগের খবর এল।

তবে স্ট্রিটিং এখনও স্টারমারকে আনুষ্ঠানিকভাবে কোনও চ্যালেঞ্জ ছুড়ে দেননি। লেবার পার্টির নিয়ম অনুযায়ী, নেতৃত্বের জন্য প্রতিযোগিতায় নামতে গেলে স্ট্রিটিংকে অন্তত ৮১ জন এমপি’র সমর্থন জোগাড় করতে হবে।

গত সপ্তাহে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টির শোচনীয় পরাজয়ের পর দল থেকে স্টারমারের পদত্যাগের দাবি জোরালো হয়েছে।

কয়েক ডজন এমপি স্টারমারকে পদত্যাগের আহ্বান জানান। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার সকালে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সঙ্গে মাত্র ২০ মিনিটেরও কম সময় বৈঠক করেন স্ট্রিটিং।

নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির জন্য সরকারের অজনপ্রিয়তাকে দায়ী করে স্ট্রিটিং বলেন, দলের জন্য একটি সুনির্দিষ্ট লক্ষ্য বা ‘ভিশন’ প্রয়োজন ছিল, কিন্তু বর্তমানে সেখানে একটি ‘শূন্যতা’ তৈরি হয়েছে। স্টারমারকে উদ্দেশ্য করে তিনি বলেন, নেতারা সাধারণত দায়িত্ব নেন, কিন্তু প্রায়ই দেখা যায় তার বদলে অন্য কাউকে বলির পাঁঠা হতে হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প
আন্তর্জাতিক

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প

June 17, 2026

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া প্রাথমিক সমঝোতার বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মার্কিন...

আরও পড়ুন
‘ইরান চুক্তির পর ইউক্রেন ও লেবাননে শান্তি আনার চেষ্টা করব’
আন্তর্জাতিক

‘ইরান চুক্তির পর ইউক্রেন ও লেবাননে শান্তি আনার চেষ্টা করব’

June 16, 2026

ফ্রান্সে অনুষ্ঠিত গ্রুপ অফ সেভেন জি৭ শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সাথে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের...

আরও পড়ুন
ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
আন্তর্জাতিক

ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

June 15, 2026

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় সোমবার ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।...

আরও পড়ুন