আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রীস্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকাফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনিহবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহতএবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদকেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রীস্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকাফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনিহবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহতএবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
খেলাধুলা

অস্ত্রোপচারের পর নতুন লুকে ভিনিসিউস, চেনাই দায় ভক্তদের

MATI PROTIDIN•July 21, 2026
শেয়ার করুন:

২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর নিজের চেহারায় পরিবর্তন এনেছেন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিউস জুনিয়র। চিবুকের আকৃতি আরও ভারসাম্যপূর্ণ করতে তিনি ‘চিন হারমোনাইজেশন’ নামে পরিচিত একটি কসমেটিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে।

অস্ত্রোপচারের পর তার নতুন লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক ভক্তই প্রথম দেখায় তাকে চিনতে হিমশিম খাচ্ছেন।

গতকাল সোমবার ব্রাজিলের সংবাদমাধ্যম টিএমসি জানায়, ব্রাজিলের গোইয়ানিয়ায় চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আলেসান্দ্রো আলারকাওয়ের তত্ত্বাবধানে এই প্রক্রিয়া সম্পন্ন করেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার। ‘চিন হারমোনাইজেশন’-এ বিশেষ ধরনের ফিলার ব্যবহার করে মুখের নিচের অংশ, বিশেষ করে চিবুককে আরও স্পষ্ট ও ভারসাম্যপূর্ণ করে তোলা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বকাপ চলাকালে ভিনিসিউসের চিবুকের আকৃতি নিয়ে বিভিন্ন আলোচনা ও সমালোচনার পরই তিনি এই পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচারের পর প্রকাশিত ছবিগুলো দেখে অনেক ভক্তই বিস্ময় প্রকাশ করেছেন। নতুন লুকে ভিনিসিউসকে আগের তুলনায় বেশ ভিন্ন দেখাচ্ছে বলে মন্তব্য করছেন অনেকে।

এদিকে, ভিনিসিউসের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ছবিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বকাপের আগে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ পেলেও, সাম্প্রতিক ছবিতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় সম্পর্ক আবারও জোড়া লাগার গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে, ভিনিসিউসের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত দানিলো নসিমেন্তো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যেখানে রিয়াল মাদ্রিদের জার্সিতে স্বাক্ষর দিতে দেখা যায় ব্রাজিলিয়ান তারকাকে। পাশ থেকে তোলা সেই ছবিতে তার নতুন চিবুকের গঠন স্পষ্টভাবে ফুটে ওঠে।

তবে কসমেটিক সার্জারি নিয়ে ভিনিসিউস জুনিয়র এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এরপরও তার বদলে যাওয়া চেহারা এবং নতুন লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

সম্পর্কিত সংবাদ

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়
খেলাধুলা

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়

November 2, 2026

মাঠের বাইরের বিতর্ক পেছনে ফেলে গোলের ধারায় ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। তার পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যাওয়ার পর...

আরও পড়ুন
নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস
খেলাধুলা

নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

November 2, 2026

গ্লেন ফিলিপস গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি রান এখন তার। রবিবার (১ নভেম্বর) হ্যামিল্টনের সেডন...

আরও পড়ুন
মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের
খেলাধুলা

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের

October 27, 2026

ইসরায়েলের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে মুসলিমপ্রধান দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট...

আরও পড়ুন