আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রীস্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকাফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনিহবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহতএবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদকেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রীস্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকাফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনিহবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহতএবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
বাংলাদেশ

ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনি

MATI PROTIDIN•November 4, 2026
শেয়ার করুন:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজধানীর উত্তরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঘুষ লেনদেনের অভিযোগে মারধর করেছেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উত্তরা ৩নম্বর সেক্টরের ১৮নম্বর সড়কের মোড় পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি ডিএনসিসি এলাকায় ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্ত রাখার দায়িত্বে রয়েছেন। ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম অতীশ দর্শী চাকমা।

পুলিশ জানায়, ঘুষ লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত লোকজন তাকে মারধর করেন। পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। দুপুরের দিকে জসিমউদ্দিন সড়কের পাকার মাথায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে ফুটপাত উচ্ছেদ অভিযানে নামেন তিনি। তখনই বিপত্তি বাধে। এ সময় ওই ম্যাজিস্ট্রেটের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশের কেউ ছিলেন না।

হকার বলেন, ‘আমাকে পথে বসিয়ে দিয়েছে। গতকাল আমার দোকানের ক্যাশ, সিগারেটসহ ২০ হাজার টাকার মাল নিয়ে নিয়েছে। এর আগে সিটি কর্পোরেশনে নিয়েছে পাঁচ হাজার টাকা। আমাকে কোনো স্লিপ দেয় নাই।’

ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, অভিযানকালে ম্যাজিস্ট্রেটের সহযোগী এক দোকানদারের কাছ থেকে কম জরিমানা করিয়ে দেওয়ার কথা বলে পনের শ টাকা নিয়েছে। তার কাছ থেকে সেই টাকা উদ্ধার করা হয়।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে উত্তরা পশ্চিম থানা ও বিমানবন্দর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে জনগণ ওই ম্যাজিস্ট্রেটকে পুলিশের কাছে হস্তান্তর করে।

ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা বলেন, ‘আমি এক দোকানদারকে ১০ হাজার টাকার জরিমানার রায় দিয়েছি। পরে ওই দোকানদার বলেন, আমার কাছে টাকা নেই। একটু সময় দেন। পরবর্তীতে আমি তাকে সময় দিই।’

সম্পর্কিত সংবাদ

বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রী
বাংলাদেশ

বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রী

November 4, 2026

বর্তমান বিমানবন্দরে সেবার বিষয়ে যাত্রীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন...

আরও পড়ুন
স্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকা
বাংলাদেশ

স্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকা

November 4, 2026

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) অনুমোদন দিয়েছে সরকার।...

আরও পড়ুন
পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেই
বাংলাদেশ

পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেই

November 3, 2026

গাজীপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে হামলায় গুরুতর আহত হয়ে মারা গেছেন তৌফিক শেখ (২১)। মঙ্গলবার...

আরও পড়ুন