আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনেরবার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের
বাংলাদেশ

অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে গাড়ির বহর থামালেন প্রধানমন্ত্রী

MATI PROTIDINMay 6, 2026
শেয়ার করুন:

রাজধানীর চিরচেনা যানজটের সড়কে এক অনন্য ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিভিআইপি প্রটোকলের তোয়াক্কা না করে নিজের গাড়িবহর থামিয়ে একটি মুমূর্ষু রোগীবাহী অ্যাম্বুলেন্সকে যাওয়ার পথ করে দিয়েছেন তিনি। বুধবার (৬ মে) সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার কিছু আগে প্রধানমন্ত্রী বনানী থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে সচিবালয়ে নিজ কার্যালয়ে যাচ্ছিলেন। কারওয়ান বাজার এফডিসি মোড় সংলগ্ন প্রান্তে পৌঁছালে প্রধানমন্ত্রীর নজরে আসে যে, তার গাড়িবহরের ঠিক পেছনেই একটি অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে দ্রুত যাওয়ার চেষ্টা করছে। বিষয়টি লক্ষ্য করা মাত্রই প্রধানমন্ত্রী প্রটোকলে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন তার বহর থামিয়ে অ্যাম্বুলেন্সটিকে আগে যেতে দেওয়ার জন্য।

প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ামাত্রই নিরাপত্তা সদস্যরা রাস্তা প্রশস্ত করে অ্যাম্বুলেন্সটিকে পার করে দেন। সাধারণত রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানদের চলাচলের সময় জননিরাপত্তার খাতিরে অন্য সকল যানচলাচল বন্ধ রাখা হয়। কিন্তু সেই দীর্ঘদিনের প্রথা ও কঠোর প্রটোকল ভেঙে একজন অসুস্থ মানুষের জীবনকে প্রাধান্য দেওয়ার এই ঘটনা উপস্থিত সাধারণ মানুষকে অভিভূত করে।

ঘটনাস্থলে উপস্থিত পথচারী ও চালকরা জানান, বাংলাদেশে ভিভিআইপি মুভমেন্টের সময় সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে দেখাটাই নিয়মিত চিত্র। তবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তারেক রহমান একাধিকবার জনমুখী ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সেই ধারণায় পরিবর্তন আনছেন। প্রত্যক্ষদর্শীরা বিষয়টিকে ‘সাধারণ মানুষের প্রতি সরকারপ্রধানের গভীর দায়বদ্ধতা ও সহমর্মিতার বার্তা’ হিসেবে দেখছেন।

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
বাংলাদেশ

বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল

September 17, 2026

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে মাঝআকাশে যাত্রীদের মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিমানটি লন্ডন থেকে...

আরও পড়ুন
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী (বীর উত্তম)। বৃহস্পতিবার...

আরও পড়ুন