আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতিপোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি
সংস্কৃতি

আনুষ্ঠানিকভাবে তৃতীয় বিয়ের খবর নিশ্চিত করলেন আমির খান

MATI PROTIDIN•June 4, 2026
শেয়ার করুন:

গুঞ্জনের ওপর ভর করেই ছড়িয়ে পড়েছিল খবরটি। তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। আজ (৪ জুন) বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত করলেন স্বয়ং আমির খান!

বর্তমান প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন আমির খান। আগামী ৫ জুলাই মুম্বাইয়ে নিজ বাসায় ঘরোয়া আয়োজনে বিয়ের রেজিস্ট্রি হবে। ভারতীয় সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘বিয়ের খবরটা সত্য। আমরা দুজনই মনে করছি, সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার সময় হয়েছে।’

২০২৫ সালে ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। তখনই জানিয়েছিলেন, তাদের পরিচয় নতুন নয়, প্রায় ২৫ বছরের। দীর্ঘ সময় যোগাযোগ না থাকলেও প্রায় দেড় বছর আগে আবারও যোগাযোগ শুরু হয়। সেই বন্ধুত্বই ধীরে ধীরে প্রেমে রূপ নেয়।

নিজেদের সম্পর্ক নিয়ে আমির বলেন, ‘আমি এখন মানসিকভাবে শান্তিতে আছি। গৌরী ও আমি একে অপরকে নিয়ে খুবই সিরিয়াস। আমরা অংশীদার, আমরা একসঙ্গে আছি। মনে মনে আমরা বিয়েটা করে ফেলেছি। তাই আনুষ্ঠানিকভাবে সম্পর্ককে স্বীকৃতি দেওয়া আমাদের জন্য খুবই স্বাভাবিক একটি পদক্ষেপ।’

বলিউডের আলোচিত কেউ নন গৌরী স্প্র্যাট। বেঙ্গালুরুতে বেড়ে ওঠা গৌরী স্প্র্যাট ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে লন্ডনে পড়াশোনা করেছেন। এক সন্তানের মা গৌরী এখন প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশনে কাজ করছেন। ফলে ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি পেশাগতভাবেও একসঙ্গে সময় কাটাচ্ছেন তারা। এক সাক্ষাৎকারে গৌরী বলেছিলেন, জীবনে তিনি এমন একজন সঙ্গী খুঁজছিলেন, যিনি একই সঙ্গে বুদ্ধিমান, সংবেদনশীল ও ভদ্র। সেই গুণগুলো তিনি আমিরের মধ্যে খুঁজে পেয়েছেন।

সম্পর্কিত সংবাদ

দীর্ঘ অপেক্ষার অবসান, অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
সংস্কৃতি

দীর্ঘ অপেক্ষার অবসান, অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

October 31, 2026

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সুখবর দিলেন তারকা অভিনেত্রী তানিয়া বৃষ্টি। প্রায় নয় মাস বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন...

আরও পড়ুন
৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল
সংস্কৃতি

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল

October 26, 2026

জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেতা সুজাত শিমুল। থিয়েটার ও আবৃত্তিশিল্পী জান্নাতুন নেছার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।...

আরও পড়ুন