আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতিপোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি
আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি

MATI PROTIDIN•November 3, 2026
শেয়ার করুন:

২০১৯ সালে পুলওয়ামা সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে দুই দেশের বাণিজ্য বন্ধ হয়ে যায়। এরপর থেকে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ থাকায় পাকিস্তানের প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির একটি ব্যবসায়ী সংগঠনের প্রধান।

সোমবার ‘পাক-ভারত বিজনেস কাউন্সিল’-এর চেয়ারম্যান নূর মুহাম্মদ কাসুরি এ তথ্য জানান। তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও বাণিজ্যিক সম্পর্ক চালুর আহ্বান জানিয়েছেন।

কাসুরি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য পুনরায় শুরু হলে উভয় দেশের ব্যবসায়ীরা লাভবান হবেন। একই সঙ্গে বিনিয়োগ ও পর্যটন খাতের প্রসার ঘটবে এবং আঞ্চলিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

এক বিবৃতিতে কাসুরি বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ থাকায় পাকিস্তানের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে এখন দূরবর্তী দেশ থেকে প্রয়োজনীয় কাঁচামাল ও অন্যান্য পণ্য আমদানি করতে হচ্ছে। এতে পরিবহন ও পণ্য আনার খরচ বেড়েছে। পাশাপাশি পণ্য পৌঁছাতেও আগের চেয়ে বেশি সময় লাগছে।

তিনি জানান, পাকিস্তানের ওষুধশিল্প ভারতের সহজলভ্য কাঁচামালের ওপর অনেকটাই নির্ভরশীল। ভারত থেকে এসব কাঁচামাল আমদানি করতে পারলে বছরে ২ থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় করা সম্ভব হতো। দেশে তুলার উৎপাদন কমে যাওয়ায় পাকিস্তানের বস্ত্রশিল্পও বাড়তি খরচের মুখে পড়েছে। এখন বস্ত্রকলগুলোকে ব্রাজিল, মিসর, চীন ও যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করতে হচ্ছে। এতে প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলারের অতিরিক্ত ব্যয় হয়েছে বলে জানান কাসুরি।

কাসুরি আরো বলেন, ভারত এসব পণ্য উৎপাদনে সক্ষম হলেও পাকিস্তানকে চিনি, সার, সিমেন্ট, পেট্রোলিয়ামজাত পণ্য, লোহা ও ইস্পাত, শাকসবজি এবং ভারী যন্ত্রপাতির মতো পণ্য দূরবর্তী দেশগুলো থেকে আমদানি করতে হচ্ছে।

তিনি বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আবার শুরু হলে পণ্য পরিবহনের খরচ কমবে এবং দ্রুত ও সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। বিশেষ করে ভারতের তেল শোধনাগারগুলো পাকিস্তানের কাছাকাছি হওয়ায় সেখান থেকে পেট্রোলিয়ামজাত পণ্য আমদানি করলে সময় ও অর্থ, দুটোই সাশ্রয় হবে।

কাসুরির মতে, ভারতের কৃষি ও শিল্পপণ্য সহজে পাওয়া গেলে পাকিস্তানের ব্যবসায়ীদের উৎপাদন খরচও কমবে। ফলে দেশটির বিভিন্ন শিল্প খাত উপকৃত হতে পারে।

দেশে তুলা চাষের জমি কমে যাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কাসুরি। তিনি বলেন, ঐতিহ্যগতভাবে যেসব এলাকায় তুলা চাষ হতো, সেসব এলাকার কৃষকেরা এখন আখ চাষের দিকে ঝুঁকছেন। এতে পাকিস্তানের বস্ত্রশিল্পের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশে তুলার উৎপাদন বাড়াতে উন্নত কৃষিনীতি গ্রহণের আহ্বান জানান তিনি।

কাসুরি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য আবার চালু হলে দুই দেশের ব্যবসায়ীরাই লাভবান হবেন। এর ফলে বিনিয়োগ, পর্যটন ও আঞ্চলিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

তিনি আরো বলেন, পাকিস্তান বেশি ভারতীয় পর্যটককে আকৃষ্ট করতে পারে। বিশেষ করে যারা দেশটির ধর্মীয় ও ঐতিহাসিক স্থান এবং নিজেদের পূর্বপুরুষের ভিটেমাটি ও গ্রাম দেখতে আগ্রহী, তাদের জন্য পাকিস্তান হতে পারে আকর্ষণীয় গন্তব্য।

আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার উদাহরণ হিসেবে কাসুরি শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময় ভারতের দেওয়া আর্থিক সহায়তার কথা উল্লেখ করেন। তার মতে, কঠিন সময়ে প্রতিবেশী দেশগুলো কীভাবে একে অপরের পাশে দাঁড়াতে পারে, এটি তার একটি উদাহরণ।

সম্পর্কিত সংবাদ

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা
আন্তর্জাতিক

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা

November 2, 2026

ইউরোপের একাধিক দেশে সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। সোমবার সুইডেন, বেলজিয়াম ও...

আরও পড়ুন
মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা: ৫ জন নিহত
আন্তর্জাতিক

মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা: ৫ জন নিহত

November 2, 2026

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে দুটি আলাদা ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রবিবার পুলিশ জানায়, সংঘাতপীড়িত এ...

আরও পড়ুন
শেষ মুহূর্তে ট্রাম্পের বিরামহীন নির্বাচনী প্রচারণা
আন্তর্জাতিক

শেষ মুহূর্তে ট্রাম্পের বিরামহীন নির্বাচনী প্রচারণা

November 2, 2026

গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের আগের শেষ সপ্তাহের ছুটিতে ডোনাল্ড ট্রাম্প ভোটারদের কাছে তার শেষ মুহূর্তের আহ্বান জানিয়েছেন, যাতে মার্কিন...

আরও পড়ুন