আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
আন্তর্জাতিক

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা

MATI PROTIDIN•November 2, 2026
শেয়ার করুন:

ইউরোপের একাধিক দেশে সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। সোমবার সুইডেন, বেলজিয়াম ও লুক্সেমবার্গের বিভিন্ন সুপারমার্কেটে এ ঘটনা ঘটে।সাইবার হামলার কারণে দোকানগুলোর ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে সংরক্ষিত খাবার নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
গত মাসেও ফ্রান্সে একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল। সুপারমার্কেট পরিচালনাকারী প্রতিষ্ঠান আহোল্ড ডেলহাইজ ও কোলরুইট জানিয়েছে, সোমবার রাতে তাদের তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় হামলা হয়।

এতে বেলজিয়াম ও লুক্সেমবার্গের কয়েক ডজন দোকানের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।
একই ধরনের সমস্যার কথা জানিয়েছে সুইডেনের সুপারমার্কেট চেইন আইসিএ ও কো-অপ। তাদের দোকানগুলোর ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রাও অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ফলে ইউরোপের বিভিন্ন দেশে সুপারমার্কেটের খাদ্যপণ্য সংরক্ষণ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সাইবার হামলার কারণে বেলজিয়াম ও লুক্সেমবার্গে সুপারমার্কেট চেইন ডেলহেইজের প্রায় ৪০টি শাখায় এ ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাতের বেলায় তাদের কয়েকটি দোকানে কম্পিউটার-সংক্রান্ত সমস্যা দেখা দেয়।এতে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ কোটি কোটি ইউরো বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

বেলজিয়ামের হুভেলার্ট এলাকার একটি ডেলহেইজ শাখার ব্যবস্থাপক জানিয়েছেন, তাদের দোকানে প্রায় এক লাখ ইউরোর খাবার নষ্ট হয়েছে।

দোকান বন্ধ থাকায় অতিরিক্ত যে ক্ষতি হয়েছে, তা এই হিসাবের বাইরে।
ফরাসি মালিকানাধীন ক্যারিফোরের বেলজিয়ামের ১৫টি দোকানও আক্রান্ত হয়েছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সব শাখা খোলা রাখা সম্ভব হয়েছে। সুইডেনে আইসিএ ও কুপের কয়েকটি দোকানেও একই ঘটনা ঘটেছে। আইসিএ জানিয়েছে, তাদের কেন্দ্রীয় নেটওয়ার্কের বাইরে পরিচালিত অল্প কয়েকটি দোকান আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত শাখাগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে।

দক্ষিণ সুইডেনের স্যোবো এলাকার একটি আইসিএ দোকান জানিয়েছে, হ্যাকাররা রাতের বেলায় তাদের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণ করে দিয়েছিল। এতে খাবার নষ্ট হয়ে যায়। সাময়িকভাবে বন্ধ থাকার পর দোকানটি আবার চালু হয়েছে। স্টকহোমের একটি শাখায়ও নষ্ট খাবার ফেলে দিতে দেখা গেছে।

সম্পর্কিত সংবাদ

মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা: ৫ জন নিহত
আন্তর্জাতিক

মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা: ৫ জন নিহত

November 2, 2026

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে দুটি আলাদা ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রবিবার পুলিশ জানায়, সংঘাতপীড়িত এ...

আরও পড়ুন
শেষ মুহূর্তে ট্রাম্পের বিরামহীন নির্বাচনী প্রচারণা
আন্তর্জাতিক

শেষ মুহূর্তে ট্রাম্পের বিরামহীন নির্বাচনী প্রচারণা

November 2, 2026

গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের আগের শেষ সপ্তাহের ছুটিতে ডোনাল্ড ট্রাম্প ভোটারদের কাছে তার শেষ মুহূর্তের আহ্বান জানিয়েছেন, যাতে মার্কিন...

আরও পড়ুন
যুক্তরাজ্যের নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের
আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

November 1, 2026

গত এক বছরে যুক্তরাজ্য সরকারের ‘ইরানবিরোধী পদক্ষেপের’ জবাবে দেশটির রয়্যাল নেভি, রয়্যাল এয়ার ফোর্সকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত...

আরও পড়ুন