আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতিপোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি
খেলাধুলা

আয়ের দিক থেকে সবার ধরাছোঁয়ার বাইরে মেসি

MATI PROTIDIN•May 13, 2026
শেয়ার করুন:

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি আবারও আলোচনায় এসেছেন তার পারিশ্রমিকের রেকর্ড অঙ্ক নিয়ে। ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) এর ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই লিগটির জনপ্রিয়তা, অনুসারী ও জার্সি বিক্রি ব্যাপকভাবে বেড়ে যায়। এবার ২০২৬ মৌসুমে নিজের বেতন আগের তুলনায় দ্বিগুণেরও বেশি বাড়িয়ে নিয়েছেন মেসি, যা অনেক ক্ষেত্রে ২৮টি দলের পুরো স্কোয়াডের বেতনের চেয়েও বেশি।

বার্তা সংস্থা এপি বলছে, মেসি আগেই এমএলএসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় ছিলেন। এখন তিনি দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিনের তুলনায় দ্বিগুণেরও বেশি আয় করছেন। গতকাল (মঙ্গলবার) এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন প্রকাশিত ২০২৬ মৌসুমের বেতন তালিকায় দেখা যায়, এমএলএসের ৩০টি দলের মধ্যে ২৮টি দলের পুরো স্কোয়াডের মোট বেতন ব্যয়ের চেয়েও বেশি আয় করছেন মেসি একাই।

নতুন চুক্তি অনুযায়ী মেসির মূল বেতন ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩০৭ কোটি ৩৫ লাখ টাকারও বেশি। তার মোট গ্যারান্টিযুক্ত পারিশ্রমিক ২ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ৩৩৩ ডলার, অর্থাৎ প্রায় ৩৪৮ কোটি ৩৩ লাখ টাকা।

এমএলএসে বেতন ব্যয়ের দিক থেকেও বড় ব্যবধান তৈরি হয়েছে। সর্বোচ্চ ব্যয়কারী ক্লাব ইন্টার মায়ামি এবার বেতনে খরচ করছে ৫ কোটি ৪৬ লাখ ডলার, যা গত বছর ছিল ৪ কোটি ৬৮ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়কারী লস অ্যাঞ্জেলস এফসি, যাদের ব্যয় ৩ কোটি ২৭ লাখ ডলার। আর সর্বনিম্ন ব্যয় ফিলাডেলফিয়া ইউনিয়নের, ১ কোটি ১৭ লাখ ডলার।

২০২৩ সালে ফ্রান্সের ক্লাব পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার সময় মেসির মূল বেতন ছিল ১ কোটি ২০ লাখ ডলার এবং বার্ষিক গ্যারান্টিযুক্ত পারিশ্রমিক ছিল ২ কোটি ৪ লাখ ৪৬ হাজার ৬৬৭ ডলার। পরে গত অক্টোবরে তিনি ২০২৮ মৌসুম পর্যন্ত নতুন করে তিন বছরের চুক্তিতে সম্মত হন এবং দলকে প্রথম এমএলএস শিরোপা এনে দেন। বেতন কাঠামোর হিসাব অনুযায়ী মার্কেটিং বোনাস ও এজেন্ট ফি অন্তর্ভুক্ত থাকলেও দল বা সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে অতিরিক্ত বাণিজ্যিক চুক্তি কিংবা পারফরম্যান্স বোনাস এতে ধরা হয়নি।

সম্পর্কিত সংবাদ

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়
খেলাধুলা

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়

November 2, 2026

মাঠের বাইরের বিতর্ক পেছনে ফেলে গোলের ধারায় ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। তার পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যাওয়ার পর...

আরও পড়ুন
নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস
খেলাধুলা

নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

November 2, 2026

গ্লেন ফিলিপস গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি রান এখন তার। রবিবার (১ নভেম্বর) হ্যামিল্টনের সেডন...

আরও পড়ুন
মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের
খেলাধুলা

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের

October 27, 2026

ইসরায়েলের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে মুসলিমপ্রধান দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট...

আরও পড়ুন