আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রীস্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকাফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনিহবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহতএবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদকেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রীস্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকাফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনিহবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহতএবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
বাংলাদেশ

উন্নয়নের গল্প শুনেছি, বাস্তবে দেখিনি: জ্বালানিমন্ত্রী

MATI PROTIDIN•October 30, 2026
শেয়ার করুন:

বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত ১৭ বছরে উন্নয়নের অনেক গল্প শোনা গেলেও বাস্তবে কোনো উন্নয়ন দেখতে পাননি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের ভালুকায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) বাস্তবায়নাধীন ডোমেস্টিক রুফটপ সোলার (ডিআরএস) কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘১৭ বছর উন্নয়নের গণতন্ত্রের গল্প শুনেছি। উন্নয়নের গণতন্ত্র ছিল নির্বাচন ছাড়া সরকার গঠন করা। সেই উন্নয়নের কথা বলে মুখে ফেনা তুলে ফেলা হয়েছে। কিন্তু আমরা দায়িত্ব গ্রহণ করার পর বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো উন্নয়ন দেখতে পাইনি।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্নয়নের নামে আতশবাজি জ্বালানো হয়েছিল। শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেওয়া হয়েছিল। আমি এসে দেখলাম, ময়মনসিংহ পাওয়ার স্টেশন চালানোর জন্য যে গ্যাস প্রয়োজন, তা-ও নেই। আমরা পরিস্থিতির উন্নয়নের চেষ্টা করছি।

তিনি আরো বলেন, ‘আমি, প্রতিমন্ত্রী, বিদ্যুৎ সচিব ও চেয়ারম্যান ২৪ ঘণ্টা সতর্ক থাকি, কখন প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপ থেকে বার্তা আসে যে দেশের কোনো গ্রামে বিদ্যুৎ নেই। প্রধানমন্ত্রী দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে সবার আগে নিজের বাড়িতে সোলার লাগিয়েছেন। আমরা মানুষের উন্নয়নে কাজ করছি। অথচ বিরোধী দল সরকারের বিরুদ্ধে লং মার্চ করছে। বিএনপি কাজে বিশ্বাস করে।

আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি।

উপজেলা কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ। এতে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মো. আশফাকুল আমিন মুকুট, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আনিছুজ্জামান এবং ইডকলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম মনিরুল ইসলাম।

সম্পর্কিত সংবাদ

বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রী
বাংলাদেশ

বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রী

November 4, 2026

বর্তমান বিমানবন্দরে সেবার বিষয়ে যাত্রীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন...

আরও পড়ুন
স্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকা
বাংলাদেশ

স্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকা

November 4, 2026

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) অনুমোদন দিয়েছে সরকার।...

আরও পড়ুন
ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনি
বাংলাদেশ

ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনি

November 4, 2026

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজধানীর উত্তরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঘুষ লেনদেনের অভিযোগে মারধর...

আরও পড়ুন