আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রীস্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকাফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনিহবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহতএবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদকেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রীস্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকাফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনিহবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহতএবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
খেলাধুলা

উন্মোচিত হলো মেসির সবচেয়ে বড় ভাস্কর্য

MATI PROTIDIN•June 21, 2026
শেয়ার করুন:

আর্জেন্টিনায় উন্মোচিত হয়েছে লিওনেল মেসির সবচেয়ে বড় ভাস্কর্য। প্যাটাগোনিয়া অঞ্চলে বানানো এই ভাস্কর্যের উচ্চতা ২৬ মিটার, ওজনে ৭০ টন। এই খবর জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ইনফোবে। বিশ্বকাপে আর্জেন্টিনার আলজেরিয়া ম্যাচের আগে ভাস্কর্যটি উন্মোচন করা হয়।

জাতীয় মহাসড়ক ২২ এবং ম্যানুয়েল সাভিও সড়কের সংযোগস্থলে অবস্থিত এই ভাস্কর্যটি বসে রয়েছে- এমনভাবে তৈরি করা হয়েছে। এর ভেতরের অংশ তৈরি হয়েছে ইস্পাত দিয়ে, বাইরে তিন স্তরের কংক্রিটের আবরণ। এটিকে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরিহিত অবস্থায় দেখানো হয়েছে, এর সামনেই রয়েছে বিশ্বকাপ ট্রফি এবং বুকে জ্বলজ্বল করছে তিনটি সোনালি তারা।

ভাস্কর্যটি নির্মাণ করেছেন অ্যালদো বেরোইসা নামে এক ভাস্কর। কাট্রাল কো শহরের স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের একটি দলের সঙ্গে তিনি এক বছর ধরে কাজ করেছেন। তার ভাষ্যমতে, উদ্বোধনের দিন পর্যন্ত তারা রাতভর কাজ করে শেষ মুহূর্তের খুঁটিনাটি সম্পন্ন করেছেন।

ভাস্কর্যটি শুরুতে এত বিশাল আকারের হওয়ার কথা ছিল না। কাট্রাল কোর ক্রীড়া সচিব অ্যালদোকে মেসির প্রকৃত উচ্চতা অনুযায়ী ১.৭২ মিটার (প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি) একটি ভাস্কর্য তৈরির দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু ভাস্কর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ২৬ মিটার উঁচু ভাস্কর্য বানানোর প্রস্তাব দেন।

গত বছর লিওনেল মেসির কলকাতা সফর উপলক্ষে লেকটাউনের পাশে তার একটি ২১ মিটার উঁচু ভাস্কর্য বানানো হয়েছিল। তবে প্রবল বাতাসে কাঠামোটির স্থিতিশীলতা নিয়ে অভিযোগ ওঠার পর কর্তৃপক্ষ এটি সরিয়ে ফেলে।

সম্পর্কিত সংবাদ

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়
খেলাধুলা

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়

November 2, 2026

মাঠের বাইরের বিতর্ক পেছনে ফেলে গোলের ধারায় ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। তার পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যাওয়ার পর...

আরও পড়ুন
নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস
খেলাধুলা

নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

November 2, 2026

গ্লেন ফিলিপস গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি রান এখন তার। রবিবার (১ নভেম্বর) হ্যামিল্টনের সেডন...

আরও পড়ুন
মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের
খেলাধুলা

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের

October 27, 2026

ইসরায়েলের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে মুসলিমপ্রধান দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট...

আরও পড়ুন