আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
খেলাধুলা

এবার বিশ্বকাপে তীব্র গরম থেকে বাঁচতে প্রযুক্তির দ্বারস্থ ইংল্যান্ড

MATI PROTIDINJune 5, 2026
শেয়ার করুন:

বিশ্বকাপে শুধু মাঠের প্রতিপক্ষের বিরুদ্ধেই নয়, খেলোয়াড়দের লড়তে হবে প্রকৃতির সঙ্গেও। কেননা এবারের বিশ্বকাপ হবে প্রচণ্ড গরমের মধ্যে। গরমের বিষয়টা মাথায় রেখেই ম্যাচের দুই অর্ধে কুলিংয়ের ব্যবস্থা রেখেছে ফিফা। তবে তাতেও যেন ভরসা পাচ্ছে না ইংল্যান্ড।

তাই বিশ্বকাপ শুরুর আগে প্রযুক্তির দ্বারস্থ হয়েছে ১৯৬৬ বিশ্বকাপজয়ীরা। গরম আবহাওয়া মোকাবেলায় উচ্চপ্রযুক্তির পাম-কুলিং ডিভাইস সঙ্গে রেখেছে। পাম-কুলিং হচ্ছে হাতের তালু ঠাণ্ডা করার যন্ত্র।

ধারণা করা হচ্ছে, পুরো বিশ্বকাপে গরম ও আর্দ্র আবহাওয়ার মুখোমুখি পড়বেন ফুটবলাররা। বিভিন্ন গবেষণায় পাওয়া গেছে, বিশ্বকাপের এক-তৃতীয়াংশ ম্যাচ ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হবে। জলবায়ু গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (WWA) এবং বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ভেন্যুতে গড় তাপমাত্রা ৩০ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

কোনো কোনো দিন ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

ইংল্যান্ডের গ্রুপ পর্বের সব ম্যাচই যুক্তরাষ্ট্রে। তাই বিশ্বকাপ শুরুর আগে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সব চেষ্টা করে যাচ্ছে। মঙ্গলবার নিজেদের প্রথম অনুশীলন তারা সেরেছে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে। সেদিন তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।

গরম থেকে বাঁচতেই তাই পাম-কুলিং ডিভাইসের দ্বারস্থ হয়েছে তারা।

এমন সিদ্ধান্তের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল ইংল্যান্ডের মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনের কাছে। তিনি জানান, প্রথম সপ্তাহটি তারা এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য ব্যবহার করছেন। সঙ্গে প্রস্তুতি ম্যাচে সাহায্য করবে বলে জানান তিনি। ব্রেন্টফোর্ডের মিডফিল্ডার বলেছেন, ‘দলের নেপথ্যে কাজ করা সদস্যরা কুলডাউন ও রিকভারি নিয়ে গবেষণা করেছেন। আশা করি টুর্নামেন্টে শুরুর সময় আমাদের কিছুটা বাড়তি সুবিধা দেবে।’

ধীরে ধীরে পাম-কুলিং ক্রীড়াঙ্গনে জনপ্রিয় হয়ে উঠছে। এর আগে এই প্রযুক্তির দ্বারস্থ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গবেষণায় পাওয়া গেছে, হাতের তালু ঠাণ্ডা করলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমানো যায়। এতে করে ম্যাচ চলাকালীন দ্রুত রিকভারি সম্ভব এবং খেলোয়াড়দের পারফরম্যান্স উন্নত হতে পারে।

সম্পর্কিত সংবাদ

মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি! ফাউল নিয়ে বিতর্ক
খেলাধুলা

মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি! ফাউল নিয়ে বিতর্ক

June 17, 2026

বিশ্বকাপের মঞ্চে অনন্য এক কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের দাপুটে জয়ে ক্যারিয়ারের প্রথম...

আরও পড়ুন
এক ম্যাচে রোনালদোর দুই রেকর্ড ভাঙলেন মেসি
খেলাধুলা

এক ম্যাচে রোনালদোর দুই রেকর্ড ভাঙলেন মেসি

June 17, 2026

আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কনকাস সিটি স্টেডিয়ামে গ্রুপ-জে এর ম্যাচে ৩-০ হারিয়েছে আলবিসেলেস্তেরা।...

আরও পড়ুন
গোল তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
খেলাধুলা

গোল তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

June 15, 2026

বিশ্বকাপ ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করল জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বিশাল জয় তুলে নিয়ে সর্বোচ্চ গোলদাতার...

আরও পড়ুন