আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতিপোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি
খেলাধুলা

এবার যুক্তরাষ্ট্র থেকে অনুশীলন ক্যাম্প সরাল ইরান

MATI PROTIDIN•May 24, 2026
শেয়ার করুন:

ইরানের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রের বদলে দলটির অনুশীলন ক্যাম্প এখন হবে মেক্সিকোতে। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ শনিবার এ তথ্য জানিয়ে বলেছেন, ফিফার অনুমোদন নিয়েই করা হয়েছে এই পরিবর্তন। তবে এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি ফিফা।

২০২৬ বিশ্বকাপে ইরান দলের বেস ক্যাম্প হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনের কিনো স্পোর্টস কমপ্লেক্সে। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তাসংশ্লিষ্ট উদ্বেগের কারণে পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।

বিবৃতিতে মেহদি তাজ বলেন, বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলের বেস ক্যাম্প ফিফার অনুমোদনের মাধ্যমে নির্ধারিত হয়। ইস্তাম্বুলে ফিফা ও বিশ্বকাপ আয়োজকদের সঙ্গে বৈঠক ও তেহরানে ফিফার মহাসচিবের সঙ্গে ভার্চ্যুয়াল আলোচনার পর মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ ক্যাম্প সরানোর আবেদন অনুমোদন পেয়েছে ইরান।

তাজ আরও জানান, ইরানের দলীয় ক্যাম্প হবে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিহুয়ানায়। প্রশান্ত মহাসাগরের কাছের এই শহরটি যুক্তরাষ্ট্র সীমান্তের খুব কাছে হওয়ায় যাতায়াত ও ভিসা-সংক্রান্ত জটিলতা কিছুটা কমবে বলেও মনে করছেন তিনি।

এর আগে ইরানের কর্মকর্তারা জানিয়েছিলেন, দলটির খেলোয়াড় ও কর্মকর্তারা এখনও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১১ জুন শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৯ জুলাই পর্যন্ত।

সম্পর্কিত সংবাদ

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়
খেলাধুলা

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়

November 2, 2026

মাঠের বাইরের বিতর্ক পেছনে ফেলে গোলের ধারায় ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। তার পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যাওয়ার পর...

আরও পড়ুন
নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস
খেলাধুলা

নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

November 2, 2026

গ্লেন ফিলিপস গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি রান এখন তার। রবিবার (১ নভেম্বর) হ্যামিল্টনের সেডন...

আরও পড়ুন
মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের
খেলাধুলা

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের

October 27, 2026

ইসরায়েলের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে মুসলিমপ্রধান দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট...

আরও পড়ুন