আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রীস্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকাফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনিহবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহতএবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদকেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রীস্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকাফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনিহবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহতএবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
খেলাধুলা

এমবাপ্পেকে ছাড়িয়ে গেলেন মেসি

MATI PROTIDIN•July 16, 2026
শেয়ার করুন:

জমে উঠেছে বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়। গোল করতে না পারলেও ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ে বড় ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। সেমিফাইনালে দলের দুই গোলেই অবদান রেখে কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের তালিকায় শীর্ষে উঠে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। ম্যাচটিতে গোলের দেখা না পেলেও দুই গোলেরই সহায়তাকারী মেসি। তার দুর্দান্ত সৃজনশীলতায় ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এই ম্যাচে দুটি অ্যাসিস্ট করার ফলে চলতি বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে ৪টি। গোলসংখ্যায় তিনি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সমান অবস্থানে থাকলেও অ্যাসিস্টে এগিয়ে থাকায় এখন গোল্ডেন বুটের দৌড়ে তিনিই সবার সামনে।

বর্তমানে মেসি ও এমবাপ্পে দুজনেরই গোল ৮টি করে। তবে গোল সমান হলে অ্যাসিস্টের হিসাব বিবেচনায় নেওয়া হয়।

সেই হিসাবে এমবাপ্পের ৩ অ্যাসিস্টের বিপরীতে মেসির ৪ অ্যাসিস্টই তাকে এগিয়ে রেখেছে।

গোল্ডেন বুটের লড়াইয়ে তৃতীয় স্থানে রয়েছেন নরওয়ের আর্লিং হলান্ড। তার গোল ৭টি। এছাড়া ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম ও হ্যারি কেইনের গোল ৬টি করে। ফ্রান্সের উসমান দেম্বেলের গোল ৫টি, সঙ্গে রয়েছে ২টি অ্যাসিস্ট।

স্পেনের মিকেল ওইয়ারসাবালের গোল ৫টি এবং অ্যাসিস্ট ১টি।

গোল্ডেন বুটের দৌড়ে থাকা এই ফুটবলারদের মধ্যে হলান্ডের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেছে। তবে বাকি ছয়জনের সামনে আরও একটি করে ম্যাচ খেলার সুযোগ রয়েছে। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। আর রবিবার বিশ্বকাপের ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও স্পেন।

সম্পর্কিত সংবাদ

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়
খেলাধুলা

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়

November 2, 2026

মাঠের বাইরের বিতর্ক পেছনে ফেলে গোলের ধারায় ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। তার পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যাওয়ার পর...

আরও পড়ুন
নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস
খেলাধুলা

নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

November 2, 2026

গ্লেন ফিলিপস গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি রান এখন তার। রবিবার (১ নভেম্বর) হ্যামিল্টনের সেডন...

আরও পড়ুন
মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের
খেলাধুলা

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের

October 27, 2026

ইসরায়েলের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে মুসলিমপ্রধান দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট...

আরও পড়ুন