আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
খেলাধুলা

কিলিয়ান এমবাপ্পেকে রিয়াল থেকে তাড়াতে সমর্থকদের পিটিশন

MATI PROTIDINMay 5, 2026
শেয়ার করুন:

অনেক নাটকীয়তা আর বছরের পর বছর অপেক্ষার পর কিলিয়ান এমবাপ্পেকে নিজেদের করে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। এরপর অনেকেই ভেবে রেখেছিলেন, ফরাসি ফরোয়ার্ডের আগমনে বুঝি সান্তিয়াগো বার্নাব্যুর আকাশে নতুন এক নক্ষত্রের উদয় হলো।

তবে ২ বছর না যেতেই ফুটবলের অনিশ্চয়তা এমবাপ্পেকে এমন এক জায়গায় দাঁড় করাবে, তা হয়তো কেউ ভাবেননি। রিয়াল থেকে এমবাপ্পেকে তাড়িয়ে দেওয়ার দাবিতে পিটিশন করল ক্লাবের সমর্থকেরা।

এই অনলাইন পিটিশনে স্বাক্ষরকারীর সংখ্যা এরই মধ্যে ১০ লাখ ছাড়িয়েছে। চোটের কারণে এমবাপ্পে কদিন ধরে খেলতে পারছেন না। কিন্তু মাঠের বাইরের কর্মকাণ্ডে তিনি এখন আলোচনার কেন্দ্রে।

এল ক্লাসিকোর মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে সতীর্থরা যখন ঘাম ঝরাচ্ছেন, তখন প্রেমিকাকে নিয়ে এমবাপ্পের প্রমোদতরীতে বিলাসী ছুটি কাটানোর ছবি রিয়াল সমর্থকদের ক্ষোভ উগরে দিয়েছে।

এমবাপ্পেকে নিয়ে সংবাদমাধ্যমগুলোর একের পর এক প্রতিবেদন সমর্থকদের ক্ষোভের মাত্রা আরো বাড়িয়েছে। ২৭ বছর বয়সী এই তারকা নাকি অনুশীলন সেশনে কোচ আলভারো আরবেলোয়ার স্টাফদের একজনের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন।

দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, একটি প্রস্তুতি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করা সেই সহকারীর প্রতি রাগান্বিত হয়ে আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করেন এমবাপ্পে।

মাঠে অবশ্য নিয়মিতই গোলের দেখা পাচ্ছেন এমবাপ্পে।

তবে ২০২৪ সালে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার পর ক্লাবটি বড় কোনো শিরোপা জিততে পারেনি। এ কারণেও সমর্থকেরা তার ওপর ক্ষুব্ধ। রিয়ালের ১০ লাখেরও বেশি ভক্ত এমবাপ্পের ক্লাব ছাড়ার দাবিতে একটি পিটিশনে স্বাক্ষর করেছেন।

সম্পর্কিত সংবাদ

মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি! ফাউল নিয়ে বিতর্ক
খেলাধুলা

মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি! ফাউল নিয়ে বিতর্ক

June 17, 2026

বিশ্বকাপের মঞ্চে অনন্য এক কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের দাপুটে জয়ে ক্যারিয়ারের প্রথম...

আরও পড়ুন
এক ম্যাচে রোনালদোর দুই রেকর্ড ভাঙলেন মেসি
খেলাধুলা

এক ম্যাচে রোনালদোর দুই রেকর্ড ভাঙলেন মেসি

June 17, 2026

আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কনকাস সিটি স্টেডিয়ামে গ্রুপ-জে এর ম্যাচে ৩-০ হারিয়েছে আলবিসেলেস্তেরা।...

আরও পড়ুন
গোল তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
খেলাধুলা

গোল তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

June 15, 2026

বিশ্বকাপ ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করল জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বিশাল জয় তুলে নিয়ে সর্বোচ্চ গোলদাতার...

আরও পড়ুন