আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
মালয়েশিয়ার হালাল মেলায় বাংলাদেশি পণ্যের প্রদর্শনীজাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমামধ্যরাতে বিশ্ববাসীর উদ্দেশে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমানদেশ তখনই উন্নত হবে, যখন আমরা নেতারা ভালো হব: ফজলুর রহমানবিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডেমালয়েশিয়ার হালাল মেলায় বাংলাদেশি পণ্যের প্রদর্শনীজাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমামধ্যরাতে বিশ্ববাসীর উদ্দেশে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমানদেশ তখনই উন্নত হবে, যখন আমরা নেতারা ভালো হব: ফজলুর রহমানবিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে
বাংলাদেশ

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

MATI PROTIDIN•September 24, 2026
শেয়ার করুন:

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট দিদারুল আলম তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) এ. বি. এম. আব্দুল্লাহ খালেদ সাকিব এ আবেদন করেন।
আজ বিকেলে রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়।

গত বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক আদেশে রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করা হয়।

ওই আদেশ সেদিন থেকেই কার্যকর হয়।

এরআগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে রাকিবুল হাসানের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি পরে তাদের কার্যক্রম শুরু করে। তাকে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। সেখানে তাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বিভিন্ন তথ্য নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কমিটি ডিএমপি কমিশনারের কাছে প্রতিবেদন জমা দেয়। এরপরই তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রটি জানায়।

সম্পর্কিত সংবাদ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা

September 24, 2026

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে...

আরও পড়ুন
মধ্যরাতে বিশ্ববাসীর উদ্দেশে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান
বাংলাদেশ

মধ্যরাতে বিশ্ববাসীর উদ্দেশে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

September 24, 2026

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ববাসীর উদ্দেশে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা...

আরও পড়ুন
দেশ তখনই উন্নত হবে, যখন আমরা নেতারা ভালো হব: ফজলুর রহমান
বাংলাদেশ

দেশ তখনই উন্নত হবে, যখন আমরা নেতারা ভালো হব: ফজলুর রহমান

September 24, 2026

নেতৃত্বের মানের সঙ্গে দেশের উন্নয়নের সম্পর্ক তুলে ধরে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, এই দেশ...

আরও পড়ুন