আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতিপোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি
খেলাধুলা

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়: শ্রীলঙ্কাকে পেছনে ফেলে উন্নতি বাংলাদেশর

MATI PROTIDIN•May 5, 2026
শেয়ার করুন:

আইসিসি পুুরুষ দলের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বার্ষিক হালনাগাদের পর এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে নয় থেকে আট নম্বরে উঠে এসেছে টাইগাররা।

বাংলাদেশ ১ পয়েন্ট বাড়িয়ে ৮ নম্বরে উঠেছে (২২৫ পয়েন্ট)। অন্যদিকে শ্রীলঙ্কা ৬ পয়েন্ট হারিয়ে নেমে গেছে ৯ নম্বরে। আফগানিস্তান ২২০ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে, যা শ্রীলঙ্কার থেকে মাত্র ১ পয়েন্ট কম।

অন্যদিকে নারী ক্রিকেটেও রেটিং পয়েন্ট বাড়িয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে বাংলাদেশ নারী দল। মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে ৫। ১০ নম্বরে থাকা বাংলাদেশ এখন নবম স্থানে থাকা আয়ারল্যান্ডের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে আছে। ১ মে প্রকাশিত মেয়েদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছিল মেয়েরা।

ভারত এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ধরে রেখে ইতিহাস গড়েছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে তারা প্রথম দল হিসেবে টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এবং বর্তমানে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে।

সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, মে ২০২৫ থেকে খেলা ম্যাচগুলো ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচগুলো ৫০ শতাংশ গুরুত্ব দিয়ে হিসাব করা হয়েছে।ভারত ২৭৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ২৬২। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, তাদের পয়েন্ট ২৫৮। র‍্যাঙ্কিংয়ের ৪ থেকে ৭ নম্বর অবস্থান অপরিবর্তিত রয়েছে: নিউজিল্যান্ড (২৪৭), দক্ষিণ আফ্রিকা (২৪৪), পাকিস্তান (২৪০) এবং ওয়েস্ট ইন্ডিজ (২৩৩)।

১১ ও ১২ নম্বরে যথাক্রমে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড নিজেদের অবস্থান ধরে রেখেছে। যুক্তরাষ্ট্র ৬ পয়েন্ট বাড়িয়ে ১৩ নম্বরে উঠে এসেছে। তারা নেদারল্যান্ডস (১৪) এবং স্কটল্যান্ডকে (১৫) পেছনে ফেলেছে।

১৬ নম্বরে নামিবিয়া অপরিবর্তিত রয়েছে। নেপাল (১৭) এবং ওমান (১৯) এক ধাপ করে এগিয়েছে, যেখানে সংযুক্ত আরব আমিরাত ১৮ এবং কানাডা ২০ নম্বরে আছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক করা ইতালি ১১ পয়েন্ট পেয়ে ২৬ থেকে ২৩ নম্বরে উঠে এসেছে। তারা নিজেদের প্রথম ম্যাচেই নেপালকে ১০ উইকেটে হারিয়ে চমক দেখিয়েছে।

সম্পর্কিত সংবাদ

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়
খেলাধুলা

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়

November 2, 2026

মাঠের বাইরের বিতর্ক পেছনে ফেলে গোলের ধারায় ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। তার পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যাওয়ার পর...

আরও পড়ুন
নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস
খেলাধুলা

নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

November 2, 2026

গ্লেন ফিলিপস গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি রান এখন তার। রবিবার (১ নভেম্বর) হ্যামিল্টনের সেডন...

আরও পড়ুন
মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের
খেলাধুলা

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের

October 27, 2026

ইসরায়েলের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে মুসলিমপ্রধান দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট...

আরও পড়ুন