আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রীস্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকাফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনিহবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহতএবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদকেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রীস্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকাফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনিহবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহতএবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় এলোপাতাড়ি গণগুলিবর্ষণ, নিহত অন্তত ১২ জন

MATI PROTIDIN•June 10, 2026
শেয়ার করুন:

দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, দেশটির বৃহত্তম শহর জোহানেসবার্গের একটি এলাকায় গণগুলিবর্ষণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৯ জন আহত হয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে জোহানেসবার্গের ক্লিভল্যান্ড এলাকার একটি বস্তিতে এই হামলা চালানো হয়। হামলাকারীদের ধরতে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে।

এক বিবৃতিতে পুলিশ জানায়, একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ১০ জনের বেশি সন্দেহভাজন ব্যক্তি একটি পেট্রল স্টেশনের কাছে আসে। এরপর তারা বস্তির দুটি প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকে বিভিন্ন স্থানে বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়।

হামলার পর সন্দেহভাজনরা একই গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ আরো জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটের দিকে চলমান গোলাগুলির খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। আহতদের চিকিৎসার জন্য জরুরি চিকিৎসাসেবাও পাঠানো হয়।

বিশ্বে হত্যাকাণ্ডের উচ্চহারের দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম।

দেশটিতে গড়ে প্রতিদিন প্রায় ৬০ জন মানুষ নিহত হন। বিশেষ করে বস্তি এলাকাগুলোতে গোলাগুলির ঘটনা প্রায়ই ঘটে। যা অনেক ক্ষেত্রে, গ্যাং সহিংসতা বা ব্যক্তিগত বিরোধের কারণে ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই আটজন পুরুষ ও তিনজন নারী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন পুরুষ মারা যান।

এ ছাড়া গুলিবিদ্ধ অন্তত ৯ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, হামলার উদ্দেশ্য এখনো অজানা এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। এর আগে গত বছর জোহানেসবার্গের একটি ট্যাভার্নে গণগুলিবর্ষণে ৯ জন নিহত হয়েছিল।

সম্পর্কিত সংবাদ

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
আন্তর্জাতিক

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ

November 4, 2026

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। ডেমোক্র্যাট সিনেটর...

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী

November 4, 2026

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। ডেমোক্রেটিক পার্টির...

আরও পড়ুন
মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই সিনেটরের জয়
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই সিনেটরের জয়

November 4, 2026

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক। জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন।...

আরও পড়ুন