আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রীস্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকাফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনিহবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহতএবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদকেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রীস্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকাফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনিহবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহতএবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
খেলাধুলা

প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে তুরস্কের বিদায়

MATI PROTIDIN•June 20, 2026
শেয়ার করুন:

তারকা খেলোয়াড় আলমিরনের লাল কার্ডে প্যারাগুয়ে ১০ জনের দলে পরিণত হলেও সেই সুবিধা কাজে লাগাতে পারেনি তুরস্ক। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে দলটিকে।

শনিবার (২০ জুন) অনুষ্ঠিত ম্যাচের মাত্র ৬৫ সেকেন্ডে গোল করে প্যারাগুয়েকে এগিয়ে দেন মাতিয়াস গালারজা। চলতি বিশ্বকাপে এটিই এখন পর্যন্ত দ্রুততম গোল। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমাইল সাইবারি ৭১ সেকেন্ডে গোল করে এই রেকর্ড গড়েছিলেন।

গোল হজমের পর ম্যাচে ফিরে আসতে মরিয়া হয়ে ওঠে তুরস্ক। প্রথমার্ধের শেষ দিকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা মেলেনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে বড় ধাক্কা খায় প্যারাগুয়ে। মিডফিল্ডার মিগুয়েল আলমিরন মুখ ঢেকে তুরস্কের মের্ত মুলদুরকে কিছু বলার পর ভিএআরের সহায়তায় ঘটনা পর্যালোচনা করেন রেফারি। পরে ফিফার নতুন নিয়ম অনুযায়ী সরাসরি লাল কার্ড দেখানো হয় তাকে। বিশ্বকাপে এই নিয়মে এটিই প্রথম লাল কার্ডের ঘটনা।

দ্বিতীয়ার্ধ জুড়ে ১০ জনের প্যারাগুয়ের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালায় তুরস্ক। পুরো ম্যাচে ৩২টি শট নিয়েও গোল করতে ব্যর্থ হয় তারা।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ৩০টি শট নিয়েছিল তুরস্ক, কিন্তু সেবারও গোলের দেখা পায়নি। দুই ম্যাচ মিলিয়ে ৬২টি শট নিয়েও গোলশূন্য থাকা দলটি শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো।

সম্পর্কিত সংবাদ

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়
খেলাধুলা

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়

November 2, 2026

মাঠের বাইরের বিতর্ক পেছনে ফেলে গোলের ধারায় ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। তার পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যাওয়ার পর...

আরও পড়ুন
নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস
খেলাধুলা

নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

November 2, 2026

গ্লেন ফিলিপস গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি রান এখন তার। রবিবার (১ নভেম্বর) হ্যামিল্টনের সেডন...

আরও পড়ুন
মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের
খেলাধুলা

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের

October 27, 2026

ইসরায়েলের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে মুসলিমপ্রধান দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট...

আরও পড়ুন