আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সংস্কৃতি

প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেল ‘রকস্টার’, মুক্তিতে থাকছে না বাধা

MATI PROTIDINMay 24, 2026
শেয়ার করুন:

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেয়েছে ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের আসন্ন ঈদুল আজহার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’।

শনিবার (২৩ মে) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে সার্টিফিকেশন বোর্ডের সদস্য ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ জানান, সিনেমাটিকে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মইনদ্দিন বলেছেন, ‘রকস্টার’ সিনেমা সংশ্লিষ্টদের হাতে এখনও সার্টিফিকেট হস্তান্তর করা হয়নি, তবে সেটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং শিগগিরই তা দেওয়া হবে।

ইতোমধ্যেই সিনেমাটির গান ও টিজার প্রকাশ পেয়েছে, যা সিনেমা প্রেমীদের মাঝে বাড়তি আগ্রহের সৃষ্টি করেছে। তাদের মতে, এবারের ঈদে বড় পর্দায় নতুন এক চমক নিয়ে হাজির হতে পারে ‘রকস্টার’। একই সঙ্গে একেবারে ভিন্ন ঘরানার এক শাকিব খানকে দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক।

আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা, সুনিধি নায়েক ও তারিক আনাম খানসহ আরও অনেকে। সান মোশন পিকচার্সের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু।

সম্পর্কিত সংবাদ

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
সংস্কৃতি

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’

June 14, 2026

দেশে মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়ানো আলোচিত চলচ্চিত্র ‘বনলতা সেন’ এবার দেশের সীমানা পেরিয়ে অস্ট্রেলিয়ায় মুক্তির অপেক্ষায়। কবি...

আরও পড়ুন