আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রীস্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকাফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনিহবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহতএবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদকেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রীস্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকাফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনিহবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহতএবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
খেলাধুলা

ফাইনালে যাওয়ার মহাযুদ্ধে রাতে মাঠে নামছে স্পেন-ফ্রান্স

MATI PROTIDIN•July 14, 2026
শেয়ার করুন:

বিশ্বকাপের সেমিফাইনালের চার দল চূড়ান্ত। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম সেমিফাইনালে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। দ্বিতীয় সেমিফাইনালে পরদিন রাত ১টায় মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড।

ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ, ৪৮ দলের অংশগ্রহণ, কিংবদন্তিদের শেষ অধ্যায়, নতুন তারকাদের উত্থান, প্রযুক্তিনির্ভর সিদ্ধান্ত ও নানা নাটকীয়তায় এবারের আসর ইতোমধ্যেই স্মরণীয় হয়ে উঠেছে। নরওয়ে ও মরক্কোর রূপকথার যাত্রা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত থাকলেও শেষ চারে এসে বিশ্বকাপ এখন পরিণত হয়েছে পরাশক্তিদের লড়াইয়ের মঞ্চে।

এবারের আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটেছে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে রয়েছে সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড। ২০১০ সালে শিরোপা জিতেছিল স্পেন, ১৯৬৬ সালে ইংল্যান্ড এবং ১৯৯৮ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। অন্যদিকে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার জার্মানি ও ইতালির সমান পাঁচটি শিরোপা জয়ের স্বপ্নে এগিয়ে চলছে।

ডালাসে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। শক্তি, সামর্থ্য ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় স্পেন ও ফ্রান্সের লড়াইকে এবারের বিশ্বকাপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

ছয় ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে স্পেন। গোলবারের নিচে দুর্দান্ত ফর্মে রয়েছেন উনাই সিমন। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হারানোর পর স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, “ফ্রান্স যদি কাউকে ভয় পেয়ে থাকে, তবে সেটা স্পেন।” দুই দলের সর্বশেষ তিন দেখায় দুটিতেই জয় পেয়েছে স্পেন।

অন্যদিকে ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি তাদের বিধ্বংসী আক্রমণভাগ। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা ও মাইকেল ওলিসে যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ছয় ম্যাচে ফ্রান্স করেছে ১৬ গোল, যার মধ্যে এমবাপ্পের একারই ৮টি। বিশ্বকাপে দুই দলের একমাত্র দেখা হয়েছিল ২০০৬ সালে। সেবার শেষ ষোলোতে স্পেনকে ৩-১ গোলে হারিয়েছিল ফ্রান্স।

দ্বিতীয় সেমিফাইনালে আটলান্টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এবারের টুর্নামেন্টে তুলনামূলক সহজ পথ পেরিয়ে শেষ চারে উঠলেও আর্জেন্টিনাকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে কয়েকটি ম্যাচে। কেপ ভার্দে ও মিশর তাদের কঠিন পরীক্ষা নিয়েছে। সুইজারল্যান্ডকে হারাতে গড়াতে হয়েছে অতিরিক্ত সময়ে।

রক্ষণভাগে কিছু দুর্বলতা থাকলেও আক্রমণে দুর্দান্ত আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির পাশাপাশি হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজও ছড়াচ্ছেন নৈপুণ্য। এখন পর্যন্ত সর্বোচ্চ ১৭ গোল করেছে আর্জেন্টিনা। এর মধ্যে মেসির গোল ৮টি।

জার্মান কোচ টমাস টুখেলের অধীনে দুর্দান্ত ছন্দে রয়েছে ইংল্যান্ড। আক্রমণে হ্যারি কেইন, মাঝমাঠে জুড বেলিংহাম ও ডেকলান রাইস দলটিকে দিয়েছে ভারসাম্য। এখন পর্যন্ত ১৩ গোল করেছে থ্রি লায়ন্সরা। কেইন ও বেলিংহাম করেছেন ৬টি করে গোল।

দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০০৫ সালে একটি প্রীতি ম্যাচে। মোট ছয়বারের মুখোমুখি লড়াইয়ের পাঁচটিই হয়েছে বিশ্বকাপে। ১৯৮৬ সালের বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল আজও ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা। রাজনৈতিক সম্পর্কের কারণে বিশ্বকাপের বাইরে দুই দলের ম্যাচ খুবই বিরল।

দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বের প্রায় সব বড় দলের বিপক্ষে খেললেও লিওনেল মেসি কখনো ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামেননি। ফলে হ্যারি কেইন, জুড বেলিংহামদের বিপক্ষে এটিই হতে যাচ্ছে তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

অন্যদিকে বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা। সেই গৌরব ধরে রেখে ফাইনালে ওঠাই এখন আলবিসেলেস্তাদের লক্ষ্য।

সম্পর্কিত সংবাদ

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়
খেলাধুলা

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়

November 2, 2026

মাঠের বাইরের বিতর্ক পেছনে ফেলে গোলের ধারায় ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। তার পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যাওয়ার পর...

আরও পড়ুন
নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস
খেলাধুলা

নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

November 2, 2026

গ্লেন ফিলিপস গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি রান এখন তার। রবিবার (১ নভেম্বর) হ্যামিল্টনের সেডন...

আরও পড়ুন
মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের
খেলাধুলা

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের

October 27, 2026

ইসরায়েলের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে মুসলিমপ্রধান দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট...

আরও পড়ুন