আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণীমার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই সিনেটরের জয়পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণীমার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই সিনেটরের জয়পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫
বাংলাদেশ

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম

MATI PROTIDIN•September 24, 2026
শেয়ার করুন:

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত রিমান্ডের এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

চার দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার নজরুল ইসলামকে আদালতে হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন। শুনানি শেষে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত রোববার সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ।

রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনে গাজী নজরুল ইসলামকে চারদিন ও মাকছুদা বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সেদিন রাতেই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রিমান্ড শেষে মাকছুদা বেগমকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। আর নজরুল ইসলামের চার দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার ফের ৭ দিনের রিমান্ড আবেদন করা হলো।

এ মামলার আরেক আসামি মরিয়মের মামা ওবায়দুর রহমানকে গ্রেপ্তারের পর বুধবার কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেই
বাংলাদেশ

পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেই

November 3, 2026

গাজীপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে হামলায় গুরুতর আহত হয়ে মারা গেছেন তৌফিক শেখ (২১)। মঙ্গলবার...

আরও পড়ুন
বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাংলাদেশ

বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

November 3, 2026

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে টানা চার দিনের বিক্ষোভ, সংঘর্ষ ও কারখানা বন্ধের ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব...

আরও পড়ুন