আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রীস্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকাফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনিহবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহতএবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদকেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রীস্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকাফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনিহবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহতএবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
খেলাধুলা

ফ্রান্স-স্পেন সেমিফাইনালের বিজয়ীরাই বিশ্বচ্যাম্পিয়ন হবে : কোর্তোয়া

MATI PROTIDIN•July 11, 2026
শেয়ার করুন:

লস অ্যাঞ্জেলেসে যতক্ষণ ছিলেন, ততক্ষণ বেলজিয়ামকে লড়াইয়ে রেখেছিলেন থিবো কোর্তোয়া। কিন্তু ৭১ মিনিটে পায়ের চোট নিয়ে বেলজিয়াম গোলরক্ষক মাঠ ছাড়তেই হিসfব যায় বদলে।

কোর্তোয়ার বদলি হিসেবে সেনে লামেন্স তিন কাঠির দায়িত্ব নিতে এসে বড় ভুল করে বসেন। সেই সুযোগটি ৮৮ মিনিটে কাজে লাগান স্পেনের বদলি নামা মিকেল মেরিনো। লামেন্সের হাত থেকে বল ছুটলে সহজেই বলকে জালে জড়ান ওই মিডফিল্ডার। তাতে ২-১ ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনালে বিশ্বকাপ যাত্রা শেষ হয় বেলজিয়ামের।

অথচ এর আগে ১ গোল হজম করলেও দুর্দান্ত সব সেভ দিয়ে বেলজিয়ামকে ম্যাচে রেখেছিলেন কোর্তোয়া। ৪টি নিশ্চিত গোল সেভ করেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে একটা ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।

কোর্তোয়ার মতে, ফ্রান্স-স্পেনের মধ্যেকার সেমিফাইনালে যে দল জিতবে তারাই এবারের বিশ্বকাপ জিতবে।

৩৪ বছর বয়সী গোলরক্ষক বলেছেন, ‘তারা (স্পেন) বিশ্বকাপ জিততে পারে। এই দলে সেই দম আছে। আমার মনে হয়, স্পেন-ফ্রান্স সেমিফাইনালে যারা জিতবে, তারাই বিশ্বচ্যাম্পিয়ন হবে। স্পেন-ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচটি আগামী ১৪ জুলাই হবে। ম্যাচটি হবে ডালাসে রাত ১টায়।

অন্যদিকে আজ আরেক সেমিফাইনালের লক্ষ্যে মাঠে নামবে নরওয়ে-ইংল্যান্ড। আর আগামীকাল সকালে অন্য কোয়ার্টার ফাইনালে লড়বে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড।

সম্পর্কিত সংবাদ

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়
খেলাধুলা

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়

November 2, 2026

মাঠের বাইরের বিতর্ক পেছনে ফেলে গোলের ধারায় ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। তার পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যাওয়ার পর...

আরও পড়ুন
নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস
খেলাধুলা

নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

November 2, 2026

গ্লেন ফিলিপস গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি রান এখন তার। রবিবার (১ নভেম্বর) হ্যামিল্টনের সেডন...

আরও পড়ুন
মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের
খেলাধুলা

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের

October 27, 2026

ইসরায়েলের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে মুসলিমপ্রধান দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট...

আরও পড়ুন