আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডমামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড
খেলাধুলা

বর্ষসেরা ক্রীড়াবিদ ফুটবলার হামজা, ক্রিকেটার রিশাদ

MATI PROTIDINMay 18, 2026
শেয়ার করুন:

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) ঐতিহ্যবাহী ‘বর্ষসেরা ক্রীড়াবিদ-২০২৫’ পুরস্কারের মর্যাদাপূর্ণ সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা এবং অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে রেকর্ড গড়া তারকা আমিরুল ইসলাম। আজ সোমবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন ক্যাটাগরির চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়।

ক্রীড়াক্ষেত্রে দেশের সবচেয়ে পুরোনো ও মর্যাদাপূর্ণ এই পুরস্কারের বিজয়ীদের নাম আগামী ২২ মে (শুক্রবার) বেলা ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ১৫টি ভিন্ন বিভাগে সর্বমোট ১৪ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে, যার মধ্যে এবারও থাকছে বিশেষ আর্থিক পুরস্কার।

ক্রীড়াপ্রেমীদের ভোটে নির্বাচিত ‘পপুলার চয়েস অ্যাওয়ার্ড ২০২৫’-এর সংক্ষিপ্ত মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন হামজা চৌধুরী, ঋতুপর্ণা চাকমা, হকি তারকা আমিরুল ইসলাম এবং তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিম। বর্ষসেরা ক্রীড়াবিদ ও পপুলার চয়েস অ্যাওয়ার্ড—এই দুই শীর্ষ বিভাগের চূড়ান্ত বিজয়ীদের নাম সরাসরি মূল অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে।

মনোনয়নপ্রাপ্ত অনেক তারকা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। বিশেষ করে ইংল্যান্ডে থাকা ফুটবলার হামজা চৌধুরীর অনুষ্ঠানে আসার বিষয়ে বিএসপিএ-র সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব বলেন, ‘হামজার সঙ্গে আমাদের আলোচনা চলছে, তবে তার আসার বিষয়টি এখনো নিশ্চিত নয়।’

এ ছাড়া হকি খেলোয়াড় আমিরুল, নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা এবং বর্ষসেরা কোচের মনোনয়ন পাওয়া ব্রিটিশ কোচ পিটার বাটলারও বর্তমানে দেশের বাইরে রয়েছেন। পিটার বাটলারের মাঠের বাইরের কিছু কর্মকাণ্ড নিয়ে বিতর্ক ও সমালোচনা থাকলেও গত বছর নারী ফুটবল দলের অনবদ্য পারফরম্যান্সের কারণে যাচাই-বাছাই কমিটি তাঁকে সেরা কোচ হিসেবে মনোনীত করেছে।

বিএসপিএ-র খেলোয়াড় বাছাই কমিটির চেয়ারম্যান সুদীপ্ত আহমদ জানান, ১৯৬৪ সালে প্রবর্তিত এই ক্রীড়া পুরস্কারের আয়োজনে এবার নিয়ে টানা ১১ বারের মতো পৃষ্ঠপোষকতা করছে স্বনামধন্য করপোরেট প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ঘোষিত পূর্ণাঙ্গ তালিকায় বর্ষসেরা ক্রিকেটার হিসেবে রিশাদ হোসেন, বর্ষসেরা আরচার আব্দুর রহমান আলিফ, টেবিল টেনিসে খই খই সাই মারমা এবং ব্যাডমিন্টনে আল আমিন জুমার মনোনীত হয়েছেন।

এ ছাড়া উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে ক্রিকেটার রিপন মন্ডল, সেরা আম্পায়ার সেলিম লাকী, সেরা সংগঠক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে ক্রিকেট কোচ আলমগীর কবীরের নাম ঘোষণা করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি! ফাউল নিয়ে বিতর্ক
খেলাধুলা

মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি! ফাউল নিয়ে বিতর্ক

June 17, 2026

বিশ্বকাপের মঞ্চে অনন্য এক কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের দাপুটে জয়ে ক্যারিয়ারের প্রথম...

আরও পড়ুন
এক ম্যাচে রোনালদোর দুই রেকর্ড ভাঙলেন মেসি
খেলাধুলা

এক ম্যাচে রোনালদোর দুই রেকর্ড ভাঙলেন মেসি

June 17, 2026

আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কনকাস সিটি স্টেডিয়ামে গ্রুপ-জে এর ম্যাচে ৩-০ হারিয়েছে আলবিসেলেস্তেরা।...

আরও পড়ুন
গোল তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
খেলাধুলা

গোল তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

June 15, 2026

বিশ্বকাপ ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করল জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বিশাল জয় তুলে নিয়ে সর্বোচ্চ গোলদাতার...

আরও পড়ুন