আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

বাংলাদেশ

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, জবাবে পাল্টা গুলি বিজিবির

MATI PROTIDIN•October 10, 2026
শেয়ার করুন:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। ঘটনার পর সীমান্ত এলাকায় বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ও আত্মরক্ষায় পাল্টা গুলি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

একই সঙ্গে সীমান্তজুড়ে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

তবে গুলিবিদ্ধ ব্যক্তির নাম-পরিচয়, কী পরিস্থিতিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এক বাংলাদেশি নাগরিক পায়ে গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই বিজিবির নিয়মিত টহলদল পরিস্থিতি মোকাবেলায় তৎপর হয়। সীমান্তের এপারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে পাল্টা ফায়ার করে বিজিবি।

সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় বাসিন্দাদের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ৪৭ বিজিবি।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারি ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং স্থিতিশীলতা বজায় রাখতেও সীমান্তবাসীকে অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

এক বছরে মাথাপিছু বিদেশি ঋণ বেড়েছে প্রায় ৫০ ডলার
বাংলাদেশ

এক বছরে মাথাপিছু বিদেশি ঋণ বেড়েছে প্রায় ৫০ ডলার

October 12, 2026

বিদেশি বিনিয়োগে প্রত্যাশিত গতি না থাকলেও বাড়ছে বাংলাদেশের বিদেশি ঋণের পরিমাণ। এক বছরের ব্যবধানে দেশের মানুষের মাথাপিছু বিদেশি...

আরও পড়ুন
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ
বাংলাদেশ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ

October 12, 2026

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পুনর্নির্ধারণ এবং অব্যবহৃত গ্যাস সিলিন্ডার পুনরায় বাজারে ছাড়ার দাবিতে আগামী ১৫ ও...

আরও পড়ুন