আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

খেলাধুলা

লিটনের সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা, ৪৭৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

MATI PROTIDIN•October 12, 2026
শেয়ার করুন:

ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরে তিন ইনিংস খেলে তিনটি ডাক মেরেছিলেন লিটন দাস। সেই খারাপ সময় পার করে ঘুরে দাঁড়ালেন বাংলাদেশের ডানহাতি ব্যাটার। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসের ফিফটির পর এবার সেঞ্চুরি তুলে নিলেন তিনি। এরপর ৩৭২ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ফলে জয়ের জন্য আফগানরা লক্ষ্য পেয়েছে ৪৭৯ রান।

তৃতীয় দিন বিকেলের ঝড়ে ১১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ৬ উইকেটে ২২৩ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে তারা। ৫ রানে অপরাজিত লিটনের সঙ্গে নামেন মিরাজ, তখনও তিনি রানের খাতা খোলেননি।

এই দুজনের জুটিতে দ্বিতীয় ইনিংসে দলীয় স্কোর তিনশ পার করেন এবং লিড ছাড়ায় চারশ রানের। লিটন ১৪ ও ২৬ রানে জীবন পেয়ে ৬১ বলে এক টেস্টে টানা দ্বিতীয় ও ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি করেন। একপ্রান্তে দাঁড়িয়ে বেশ আগ্রাসী ছিলেন তিনি। ধীরে এগোতে থাকেন মিরাজ।

এর আগে দুইবার জীবন পাওয়া লিটন দ্বিতীয় ইনিংসে ১৮ রান হতেই ৯ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে পৌঁছান। কায়েস আহমেদের বলেই দুইবার জীবন পান তিনি। প্রথমবার স্লিপের ফিল্ডার কামাল ক্যাচ ফেলে দেন। তারপর কায়েস নিজেই ক্যাচ ধরতে ব্যর্থ হন, ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে।

বড় লিড এনে দেওয়ার পথে বড় জুটি গড়েন লিটন-মিরাজ। সপ্তম উইকেট জুটিতে এই দুই ব্যাটার মিলে তোলেন ১৪৯ রান। তাতেই লিডের পাহাড় গড়ে সফরকারীরা। ১১৫ বলে সেঞ্চুরি পূরণ করেন লিটন। এরপর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ১০২ রানে সাজঘরের পথ ধরেন। ১১৭ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১৪টি চারে সাজানো।

এদিকে ফিফটির দেখা পেয়েছেন মিরাজও। তিনি অপরাজিত থাকেন ৯৭ বলে ৫২ রানে। ৭ উইকেটে ৩৭২ রান করার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে স্বাগতিক আফগানিস্তান।

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রান করে। তারপর হাসান মাহমুদ ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে ২৪০ রানে অলআউট করে সফরকারী দল।

সম্পর্কিত সংবাদ

লিটনকে অধিনায়ক করে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
খেলাধুলা

লিটনকে অধিনায়ক করে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা

October 10, 2026

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে...

আরও পড়ুন
বিদায়ী ম্যাচের আগে মেসির আবেগঘন পোস্ট
খেলাধুলা

বিদায়ী ম্যাচের আগে মেসির আবেগঘন পোস্ট

October 6, 2026

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সম্ভাব্য শেষ ম্যাচের আগে শেষবারের মতো অনুশীলন সম্পন্ন করেছেন লিওনেল মেসি। সোমবার এজেইজায় সতীর্থদের...

আরও পড়ুন
‘আমরা ভীষণ লজ্জিত’: এশিয়ান গেমসে ব্যর্থতায় সালাউদ্দিন
খেলাধুলা

‘আমরা ভীষণ লজ্জিত’: এশিয়ান গেমসে ব্যর্থতায় সালাউদ্দিন

October 3, 2026

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের চেয়ে তুলনামূলক কম শক্তির দল নিয়ে এশিয়ান গেমসে খেলতে গেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের দলে প্রথম...

আরও পড়ুন