আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

খেলাধুলা

বিদায়ী ম্যাচের আগে মেসির আবেগঘন পোস্ট

MATI PROTIDIN•October 6, 2026
শেয়ার করুন:

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সম্ভাব্য শেষ ম্যাচের আগে শেষবারের মতো অনুশীলন সম্পন্ন করেছেন লিওনেল মেসি। সোমবার এজেইজায় সতীর্থদের সঙ্গে অনুশীলন শেষে কয়েকটি ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। ছোট্ট বার্তার সঙ্গে প্রকাশ করা সেই ছবিগুলো ইতোমধ্যে আবেগ ছড়িয়েছে আলবিসেলেস্তে সমর্থকদের মধ্যে।

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচটিকেই জাতীয় দলের জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ হিসেবে দেখা হচ্ছে। ম্যাচের আগের দিন তাই এজেইজার অনুশীলন মাঠে ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অনুশীলনের আবহ।

অনুশীলন শেষে মেসি প্রকাশ করা ছবিগুলোর একটিতে সতীর্থদের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় তাকে। আরেকটি ছবিতে ছিলেন পুরো দল, কোচিং স্টাফ এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তারা। দলীয় সেই ছবিতে উপস্থিত ছিলেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াও।

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অনুশীলনের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতেই যেন পুরো দলকে একই ফ্রেমে বন্দী করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। মেসির বিদায়ী ম্যাচ ঘিরে মনুমেন্টাল স্টেডিয়ামে বিশেষ আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ম্যাচের সময় দর্শকে পরিপূর্ণ থাকবে স্টেডিয়াম। মূল ম্যাচের পাশাপাশি থাকছে বিভিন্ন আনুষ্ঠানিকতা এবং অতিথি শিল্পীদের পরিবেশনা।

২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অধিকাংশ সদস্যও মেসির বিদায়ী ম্যাচে উপস্থিত থাকার কথা রয়েছে। এ ম্যাচের জন্য নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দি পল ও জিওভানি লো সেলসোকেও বিশেষভাবে দলে রাখা হয়েছে। ওতামেন্দিও এরই মধ্যে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

লিটনকে অধিনায়ক করে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
খেলাধুলা

লিটনকে অধিনায়ক করে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা

October 10, 2026

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে...

আরও পড়ুন
‘আমরা ভীষণ লজ্জিত’: এশিয়ান গেমসে ব্যর্থতায় সালাউদ্দিন
খেলাধুলা

‘আমরা ভীষণ লজ্জিত’: এশিয়ান গেমসে ব্যর্থতায় সালাউদ্দিন

October 3, 2026

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের চেয়ে তুলনামূলক কম শক্তির দল নিয়ে এশিয়ান গেমসে খেলতে গেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের দলে প্রথম...

আরও পড়ুন
ভারতের বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় ব্রাজিলের
খেলাধুলা

ভারতের বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় ব্রাজিলের

October 3, 2026

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে উৎসবের আবহ। গ্যালারিজুড়ে ব্রাজিলের পতাকা, সঙ্গে ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস। বহু প্রতীক্ষিত রাতে অবশ্য মাঠের গল্পটা...

আরও পড়ুন