আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
খেলাধুলা

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে!

MATI PROTIDINJune 9, 2026
শেয়ার করুন:

ফুটবল বিশ্বকাপে খেলতে না পারা দল হলেও বিশ্বকাপের সময় সবসময়ই সমর্থনের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় থাকে বাংলাদেশ। গত বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকদের সমর্থনে মুগ্ধতার সাগরে ভেসেছিল আর্জেন্টিনা।

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ফেডারেশনের পক্ষ থেকে করা হয়েছিল কৃতজ্ঞতা প্রকাশ! আবারও দুয়ারে বিশ্বকাপ। ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে ইতোমধ্যে উন্মাদনায় মেতেছে জনতা। তবে এবার এই সমর্থনের ভাগ চেয়ে বসেছে আর্লিং হালান্ডের দেশ নরওয়ে।

সামাজিক মাধ্যমে দারুণ এক পোস্টে ঢাকায় অবস্থিত রয়্যাল নরওয়েজিয়ান অ্যাম্বাসি তাদের দলের প্রতি বাংলাদেশি ফুটবল ভক্তদের সমর্থন চেয়েছে।

নরওয়েজিয়ান অ্যাম্বাসির ফেসবুক পোস্টটির অনুবাদ পাঠকদের জন্য তুলে দেওয়া হল—

“ফিফা বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের উচিত নরওয়েকে সমর্থন করা! কেন, জানতে চান? কারণ, আমাদের ফুটবলপ্রেমী দেশ দুটির মধ্যে কেবল ফুটবলই নয়, আরও অনেক বেশি কিছু ভাগাভাগির সম্পর্ক রয়েছে যা হয়তো আপনার ধারণারও বাইরে!

বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর মধ্যে অন্যতম ছিল নরওয়ে। এছাড়া আমরা উভয় দেশই আন্তর্জাতিক অঙ্গনে শান্তি, মধ্যস্থতা এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ে একসঙ্গে কাজ করি। আমাদের এই বন্ধন পারস্পরিক শ্রদ্ধা, ইতিহাস এবং বন্ধুত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। যেহেতু বাংলাদেশ এই বিশ্বকাপে খেলছে না, তাই দীর্ঘ ২৮ বছরের অপেক্ষা শেষে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফিরে আসা নরওয়ে হতে পারে বাংলাদেশিদের সমর্থনের জন্য একদম উপযুক্ত একটি দল।

আমরা উভয়ই নদী এবং সমুদ্রবেষ্টিত উপকূলীয় দেশ—এবং মাছের প্রতি ভালোবাসা আমাদের দুজনেরই সমান! আমরা উভয়ই ফেয়ার প্লে বা ন্যায়পরায়ণতায় বিশ্বাসী—সেটা বহুপাক্ষিক আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নয়নের ক্ষেত্রেই হোক, কিংবা খেলার মাঠেই হোক।

আমরা নিজ নিজ দিক থেকে ছোট—বাংলাদেশ ভৌগোলিকভাবে তুলনামূলক ছোট, আর জনসংখ্যার দিক থেকে নরওয়ে খুবই ছোট—কিন্তু বিশ্বমঞ্চে আমাদের উভয়ের স্বপ্নই আকাশছোঁয়া!

আর যারা এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না, তাদের জন্য বোনাস পয়েন্ট—বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা আর্লিং ব্রাউট হালান্ড খেলছেন এই নরওয়ে দলেই! তাহলে কী ভাবছেন, বাংলাদেশ? এবার আন্ডারডগ বা পিছিয়ে থাকা দলটির পাশে দাঁড়ানোর সময়! একসঙ্গে বড় স্বপ্ন দেখার সময়!”

সম্পর্কিত সংবাদ

মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি! ফাউল নিয়ে বিতর্ক
খেলাধুলা

মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি! ফাউল নিয়ে বিতর্ক

June 17, 2026

বিশ্বকাপের মঞ্চে অনন্য এক কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের দাপুটে জয়ে ক্যারিয়ারের প্রথম...

আরও পড়ুন
এক ম্যাচে রোনালদোর দুই রেকর্ড ভাঙলেন মেসি
খেলাধুলা

এক ম্যাচে রোনালদোর দুই রেকর্ড ভাঙলেন মেসি

June 17, 2026

আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কনকাস সিটি স্টেডিয়ামে গ্রুপ-জে এর ম্যাচে ৩-০ হারিয়েছে আলবিসেলেস্তেরা।...

আরও পড়ুন
গোল তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
খেলাধুলা

গোল তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

June 15, 2026

বিশ্বকাপ ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করল জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বিশাল জয় তুলে নিয়ে সর্বোচ্চ গোলদাতার...

আরও পড়ুন