আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রীস্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকাফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনিহবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহতএবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদকেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রীস্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকাফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনিহবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহতএবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
খেলাধুলা

বিশ্বকাপ ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

MATI PROTIDIN•July 25, 2026
শেয়ার করুন:

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হার এবং ম্যাচ চলাকালীন ও পরবর্তী নানা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আর্জেন্টাইন ফুটবল দল তীব্র সমালোচনার মুখে পড়ে। মাঠের ভেতরের আচরণ, রাজনৈতিক ব্যানার প্রদর্শন এবং ট্রফি প্রদানের সময় চরম অসৌজন্যমূলক আচরণের কারণে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ক্ষোভ। এই বিতর্কের ঝড়ে দলের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

স্পেনের কাছে হারের পরপরই আর্জেন্টাইন মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস স্প্যানিশ খেলোয়াড়দের উদযাপনের সময় তাদের ওপর চড়াও হন। ফাইনাল শেষে লা রোজারা যখন শিরোপা উঁচিয়ে ধরেছিল, তখন আর্জেন্টিনা দলের অধিকাংশ খেলোয়াড় তাদের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে থাকেন। যা অখেলোয়াড়সূলভ আচরণ বলে বিবেচিত হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে হাভিয়ের মিলেই বলেন, ‘আপনার কি শত্রু আছে? তার মানে কোন এক সময় আপনি কোনো কিছু প্রতিহত করেছিলেন। আমরা আর্জেন্টিনাকে রক্ষা করি।’

‘আর্জেন্টিনার সমস্যা হলো, আমরা সবার চেয়ে আলাদা হয়ে থাকি। আমাদের সহজে এড়িয়ে যাওয়া যায় না, মানুষ আমাদের দেখে ঈর্ষা করে এবং প্রায় সব কিছুতেই আমরা দক্ষ।’

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল জয়ের পর আর্জেন্টাইন খেলোয়াড়রা ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ’ (মালভিনাস) সংক্রান্ত এক বিতর্কিত রাজনৈতিক ব্যানার প্রদর্শন করেন। ফুটবলে রাজনৈতিক বার্তা না আনার ফিফা বিধির সাথে সাংঘর্ষিক। চরম বিতর্কের পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবিতে আন্তর্জাতিক পর্যায়ে ২৩ মিলিয়নেরও বেশি ফুটবলপ্রেমী একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেন।

সম্পর্কিত সংবাদ

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়
খেলাধুলা

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়

November 2, 2026

মাঠের বাইরের বিতর্ক পেছনে ফেলে গোলের ধারায় ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। তার পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যাওয়ার পর...

আরও পড়ুন
নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস
খেলাধুলা

নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

November 2, 2026

গ্লেন ফিলিপস গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি রান এখন তার। রবিবার (১ নভেম্বর) হ্যামিল্টনের সেডন...

আরও পড়ুন
মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের
খেলাধুলা

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের

October 27, 2026

ইসরায়েলের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে মুসলিমপ্রধান দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট...

আরও পড়ুন