আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতিপোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি
খেলাধুলা

ব্রাজিলের বিপক্ষে খেলা স্বপ্নের মতো: স্কটল্যান্ড অধিনায়ক

MATI PROTIDIN•June 13, 2026
শেয়ার করুন:

বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হওয়া যেকোনো ফুটবলারের জন্য এক ‘স্বপ্নের’ মুহূর্ত বলে মন্তব্য করেছেন স্কটল্যান্ড অধিনায়ক অ্যান্ডি রবার্টসন। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বমঞ্চে ফিরছে স্কটল্যান্ড।

আর এই ঐতিহাসিক যাত্রায় দেশের নেতৃত্ব দিতে পেরে উচ্ছ্বসিত এই লিভারপুল লেফট-ব্যাক।

ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের নানা চড়াই-উতরাইয়ের গল্প শোনানোর পাশাপাশি বিশ্বমঞ্চে ব্রাজিল বধের পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি। উল্লেখ্য, আগামী ১ জুলাই ফ্রি ট্রান্সফারে টটেনহ্যাম হটস্পারে যোগ দিতে চলেছেন এই ডিফেন্ডার।

কুইন্স পার্ক থেকে অ্যানফিল্ডে আসার রূপকথা মনে করিয়ে দিয়ে রবার্টসন বলেন, ‘আমি আমার এই যাত্রাটাকে ভালোবাসি।

অনেক কঠোর পরিশ্রম এবং অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে এর জন্য। তবে এর প্রতিটি মুহূর্তই সার্থক। কখনো ভাবিনি আমি দেশের অধিনায়কত্ব করব। ছোটবেলা থেকে স্বপ্নটা ছিল শুধু স্কটল্যান্ডের জার্সিতে মাঠে নামার।

১৫ বছর বয়সে সেল্টিক থেকে বাদ পড়ার সেই কঠিন স্মৃতির কথা রোমন্থন করে স্কটিশ অধিনায়ক বলেন, ‘প্রত্যাখ্যাত হওয়া এবং সেই কষ্টের মুহূর্তগুলোই আমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। ফুটবলে সব সময়ই ধাক্কা আসবে, তবে আপনি সেটার প্রতিক্রিয়া কিভাবে দেখাচ্ছেন—সেটাই আসল।’

গত নভেম্বরে হ্যাম্পডেন পার্কে ডেনমার্ককে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে স্টিভ ক্লার্কের শিষ্যরা। টুর্নামেন্টে বেশ কঠিন ‘সি’ গ্রুপে পড়েছে স্কটল্যান্ড। যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো এবং পরাশক্তি ব্রাজিল।

আগামী ১৩ জুন হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটিশরা। এরপর মরক্কো এবং সবশেষে মায়ামিতে ব্রাজিলের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে তারা।

ব্রাজিল ম্যাচ নিয়ে নিজের রোমাঞ্চ লুকিয়ে রাখেননি রবার্টসন। তিনি বলেন, ‘আমরা আমাদের নিজেদের ইতিহাস গড়তে চাই। আমরা ব্রাজিল এবং তাদের সোনালি অতীতকে সম্মান করি, তবে সেটা মাঠের খেলায় কোনো প্রভাব ফেলবে না। তাদের বিপক্ষে খেলাটা স্বপ্নের মতো। আমরা তাদের কাজটা কঠিন করে তুলতেই মাঠে নামব।

সম্পর্কিত সংবাদ

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়
খেলাধুলা

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়

November 2, 2026

মাঠের বাইরের বিতর্ক পেছনে ফেলে গোলের ধারায় ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। তার পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যাওয়ার পর...

আরও পড়ুন
নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস
খেলাধুলা

নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

November 2, 2026

গ্লেন ফিলিপস গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি রান এখন তার। রবিবার (১ নভেম্বর) হ্যামিল্টনের সেডন...

আরও পড়ুন
মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের
খেলাধুলা

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের

October 27, 2026

ইসরায়েলের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে মুসলিমপ্রধান দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট...

আরও পড়ুন