আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ দাবিতে এবার মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাকর্মবিরতিতে শ্রমিকরা, আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটিযুক্তরাজ্যের নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানেরএইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলেনয় মাসে ৩ হাজার ৩০৩ কোটি টাকা লোকসান ইসলামী ব্যাংকের৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ দাবিতে এবার মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাকর্মবিরতিতে শ্রমিকরা, আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটিযুক্তরাজ্যের নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানেরএইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলেনয় মাসে ৩ হাজার ৩০৩ কোটি টাকা লোকসান ইসলামী ব্যাংকের
আন্তর্জাতিক

ভোট দিতে বিদেশ থেকে ফিরেছেন ৭০ হাজার ইসরায়েলি

MATI PROTIDIN•October 27, 2026
শেয়ার করুন:

বিদেশ থেকে দেশে ফিরে ভোট দেওয়ার নজিরবিহীন ঘটনা ঘটেছে ইসরায়েলে। দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৭০ হাজার ইসরায়েলি ভোট দিতে বিদেশ থেকে দেশে ফিরেছেন। এ ছাড়া কয়েক লাখ ভোটার এবার প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর ইসরায়েলি সম্প্রচারমাধ্যমগুলো বুথফেরত জরিপের ফল প্রকাশ করবে। এসব জরিপ থেকে ভোটের সম্ভাব্য গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তবে চূড়ান্ত ফলের সঙ্গে জরিপের হিসাবের উল্লেখযোগ্য পার্থক্য থাকতে পারে।

দেশজুড়ে ভোটের ফল দেখার জন্য জড়ো হবেন ইসরায়েলিরা। জেরুজালেমে নেতানিয়াহুর লিকুদ পার্টির সমর্থকেরা এবং তেল আবিবে গত বছর গঠিত আইনত গ্যান্টজের ইয়াশার পার্টির সমর্থকেরা ফল পর্যবেক্ষণ করবেন।

ইসরায়েলের কয়েক লাখ সেনা ও রিজার্ভ সেনাও ভোট দেবেন। তবে তাদের অনেকের ভোট গণনা শুরু হবে বুধবার। এই ভোট ডানপন্থী দলগুলোর পক্ষে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ সেনা ও রিজার্ভ সেনাদের মধ্যে এসব দলের সমর্থন তুলনামূলক বেশি বলে মনে করা হয়।

নির্বাচনকে অনেক সময় আইনত গ্যান্টজ ও নেতানিয়াহুর লড়াই হিসেবে দেখা হলেও শেষ পর্যন্ত অন্য কোনো নেতাও ক্ষমতায় আসতে পারেন। কোনো দল জোট সরকার গঠনে সমর্থন দেওয়ার শর্ত হিসেবে প্রধানমন্ত্রীর পদ দাবি করলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে।

নির্বাচনের পর সবচেয়ে উদ্বেগের পরিস্থিতি হতে পারে রাজনৈতিক অচলাবস্থা। কোনো জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে এবং সংখ্যালঘু সরকার গঠন সম্ভব না হলে নতুন নির্বাচন আয়োজন করতে হবে। সে ক্ষেত্রে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকবেন নেতানিয়াহু।

সম্পর্কিত সংবাদ

যুক্তরাজ্যের নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের
আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

November 1, 2026

গত এক বছরে যুক্তরাজ্য সরকারের ‘ইরানবিরোধী পদক্ষেপের’ জবাবে দেশটির রয়্যাল নেভি, রয়্যাল এয়ার ফোর্সকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত...

আরও পড়ুন
নির্বাচনে ভরাডুবি হলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প
আন্তর্জাতিক

নির্বাচনে ভরাডুবি হলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প

October 31, 2026

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা খারাপ ফল করলে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর অনুমোদন দিতে পারেন প্রেসিডেন্ট...

আরও পড়ুন
ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, একজন নিহত
আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, একজন নিহত

October 31, 2026

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্পিরিট হ্যালোইন নামের একটি অস্থায়ী দোকানে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় ছয়জন আহতদের মধ্যে...

আরও পড়ুন