আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলামৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানকুয়েতে সিকিউরিটি গার্ডকে হত্যার অভিযোগ, বাংলাদেশি গ্রেফতারভিসা জটিলতায় হাতছাড়া হচ্ছে গ্রিসের সম্ভাবনাময় শ্রমবাজারবেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জেও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র জানজটইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলামৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানকুয়েতে সিকিউরিটি গার্ডকে হত্যার অভিযোগ, বাংলাদেশি গ্রেফতারভিসা জটিলতায় হাতছাড়া হচ্ছে গ্রিসের সম্ভাবনাময় শ্রমবাজারবেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জেও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র জানজট
বাংলাদেশ

৩ দাবিতে এবার মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

MATI PROTIDIN•November 1, 2026
শেয়ার করুন:

তিন দফা দাবিতে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। একই কর্মসূচি থেকে বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে জারি করা তদন্ত নোটিশ প্রত্যাহার এবং তাকে হয়রানি বন্ধের দাবিও জানানো হবে।

রবিবার (১ নভেম্বর) জোটের যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মো. আবুল বাশারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। তাদের দাবি হচ্ছে বদলির আদেশ জারি, নবম পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা কার্যকর করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর আগে, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে তদন্ত নোটিশ জারির প্রতিবাদে গত শনিবার দেশের শতাধিক উপজেলা ও জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেন শিক্ষক-কর্মচারীরা।

বিজ্ঞপ্তিতে জোটের পক্ষ থেকে জানানো হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলির আদেশ জারি, নবম পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা কার্যকর করার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে। দীর্ঘদিন ধরে এসব দাবি জানিয়ে আসছেন শিক্ষক-কর্মচারীরা।

এদিকে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে জারি করা তদন্ত নোটিশ প্রত্যাহারে মাদরাসা শিক্ষা অধিদপ্তরকে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছে জোট। পাশাপাশি, শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানির অভিযোগে অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামাণিককে প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি পূরণ না হলে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

অন্যদিকে, অধ্যক্ষ দেলাওয়ার হোসেনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ তদন্তে গত ২৯ অক্টোবর তিন সদস্যের কমিটি গঠন করে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা অফিস আদেশে উপপরিচালক (প্রশিক্ষণ) মো. চাঁদ মিয়াকে আহ্বায়ক, সহকারী পরিচালক মো. বুলবুল আহম্মেদকে সদস্য এবং সহকারী পরিচালক বেনজীর আহমেদকে সদস্য সচিব করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জেও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র জানজট
বাংলাদেশ

বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জেও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র জানজট

November 2, 2026

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার...

আরও পড়ুন
বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা
বাংলাদেশ

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

November 2, 2026

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মাঠে নির্মিত বাণিজ্য মেলার প্রধান অস্থায়ী ফটক ভেঙে কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। সোমবার...

আরও পড়ুন
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: বহু কারখানায় ছুটি ঘোষণা
বাংলাদেশ

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: বহু কারখানায় ছুটি ঘোষণা

November 2, 2026

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর)...

আরও পড়ুন