আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
পবিত্র মক্কায় হামলার শঙ্কা, সৌদি কর্তৃপক্ষের সতর্কতা জারিদেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্রটি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল একতরফাসংকটের মাঝেই ইউপি সদস্যের বাড়িতে মিলল ২৮ বস্তা অবৈধ সারতিন বছর পর সিলেটে বাণিজ্য মেলা, ১০ অক্টোবর শুরুপবিত্র মক্কায় হামলার শঙ্কা, সৌদি কর্তৃপক্ষের সতর্কতা জারিদেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্রটি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল একতরফাসংকটের মাঝেই ইউপি সদস্যের বাড়িতে মিলল ২৮ বস্তা অবৈধ সারতিন বছর পর সিলেটে বাণিজ্য মেলা, ১০ অক্টোবর শুরু
সংস্কৃতি

মৃত্যুর গুজবে ক্ষুব্ধ রুনা লায়লা, বললেন আমি ‘বেঁচে আছি’

MATI PROTIDINMay 5, 2026
শেয়ার করুন:

ভারতের দিল্লিতে একটি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মৃত্যুর গুজবের শিকার হয়েছেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।

গতকাল সোমবার (৫ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করে তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ভক্তদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি দেখা দেয়।

জানা যায়, ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কার অনুষ্ঠানে যোগ দেওয়ার পরপরই এই গুজব ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান শিল্পী নিজেই।

প্রিয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রুনা লায়লা লেখেন, ‘আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়াচ্ছে। কিন্তু আমি স্পষ্ট করে জানাতে চাই যে, আমি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছি। সবাইকে অনুরোধ করছি, এ ধরনের পোস্ট শেয়ার করার আগে তথ্য যাচাই করুন। কারণ এটি আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক।’

তিনি আরও জানান, হঠাৎ করেই বিভিন্ন দেশ থেকে একের পর এক ফোন ও বার্তা পেয়ে বিস্মিত ও বিরক্ত হয়েছেন।

রুনা লায়লা বলেন, ‘বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান-সব জায়গা থেকেই পরিচিত ও শুভাকাঙ্ক্ষীরা ফোন করে জানতে চাইছেন আমি ঠিক আছি কি না। বিষয়টি সত্যিই অবাক করার মতো।’

এ ধরনের গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করে এই গুণী শিল্পী বলেন, এতে শুধু তিনি নন, তার পরিবারও মানসিকভাবে ভোগান্তির শিকার হয়। অতীতেও অনেক তারকাকে নিয়ে এমন ভুয়া খবর ছড়ানোর ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।

সম্পর্কিত সংবাদ

বিয়ে করছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী, পাত্রকে ঘিরে গুঞ্জন
সংস্কৃতি

বিয়ে করছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী, পাত্রকে ঘিরে গুঞ্জন

September 12, 2026

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে টলিপাড়ায় নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ব্যক্তিগত জীবন লোকচক্ষুর অন্তরালে রাখতে অভ্যস্ত...

আরও পড়ুন