আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রীস্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকাফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনিহবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহতএবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদকেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রীস্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকাফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে গণপিটুনিহবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহতএবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
খেলাধুলা

মেসিকে বাদ দিয়েই সর্বকালের সেরা একাদশ!

MATI PROTIDIN•May 7, 2026
শেয়ার করুন:

কাতার বিশ্বকাপের আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর সেই বিস্ফোরক সাক্ষাৎকার নিয়ে আলোচনা এখনো থামেনি। এর মধ্যেই ফুটবল বিশ্বের বিতর্ক নতুন করে উসকে দিলেন ব্রিটিশ ব্রডকাস্টার পিয়ার্স মরগান। নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ প্রকাশ করতে গিয়ে তিনি শুধু ফুটবল ইতিহাসের সেরা হিসেবে লিওনেল মেসিকে অস্বীকার করেননি, বরং দাবি করেছেন মেসি আর্জেন্টিনার ইতিহাসেরও সেরা খেলোয়াড় নন।

বরাবরই ক্রিশ্চিয়ানো রোনালদোর অন্ধ ভক্ত হিসেবে পরিচিত মরগান এবারও তার ব্যতিক্রম করেননি। তার মতে, মেসি পর্তুগিজ তারকা রোনালদোর চেয়ে তো পিছিয়েই আছেন, এমনকি নিজ দেশের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার উচ্চতাতেও পৌঁছাতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফুটবলফানিজ নামক একটি অ্যাকাউন্টের পোস্টে মরগানের সেরা একাদশ শেয়ার করা হলে আলোচনার সূত্রপাত হয়।

সেই দলে ছিলেন ফুটবল ইতিহাসের বহু কিংবদন্তি, তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় লিওনেল মেসির অনুপস্থিতি। মরগানের সর্বকালের সেরা একাদশে ছিলেন গর্ডন ব্যাঙ্কস, কাফু, ফ্রাঙ্কো বারেসি, পাওলো মালদিনি, রবার্তো কার্লোস, জিনেদিন জিদান, লোথার ম্যাথাউস, রোনালদিনিয়ো, দিয়েগো ম্যারাডোনা, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং রোনালদো নাজারিও।

পোস্টে অ্যাকাউন্টটি লিখেছিল, ‘পিয়ার্স মরগান তার সর্বকালের সেরা বিশ্ব একাদশ বেছে নিয়েছেন, আর সেখানে একজন বিস্ময়কর খেলোয়াড় নেই…।’ এর জবাবে মরগান নিজেই পোস্টটি শেয়ার করে লেখেন, ‘এতটা বিস্ময়কর নয়… মেসি তো আর্জেন্টিনারও সর্বকালের সেরা খেলোয়াড় নয়। তাকে ছাড়াই আমার সর্বকালের একাদশ একদম নিখুঁত।’

মরগানের এই মন্তব্য ফুটবল প্রেমীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অধিকাংশ ফুটবল সমর্থক মনে করেন, রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী এবং আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসিকে এই তালিকায় না রাখাটা স্রেফ ব্যক্তিগত বিদ্বেষের বহিঃপ্রকাশ। তবে মরগান বরাবরই তার অবস্থানে অনড়। তার মতে, ম্যারাডোনার একক নৈপুণ্যে বিশ্বকাপ জেতানোর বীরত্ব মেসির চেয়ে অনেক বেশি প্রভাবশালী।

ফুটবল অঙ্গনে ‘গোট’ (GOAT) বা সর্বকালের সেরা নিয়ে বিতর্ক চিরন্তন। পিয়ার্স মরগানের এই নতুন মন্তব্য সেই আগুনে ঘি ঢেলে দিল, যা প্রমাণ করে যে মাঠের ফুটবলের চেয়েও অনেক সময় মাঠের বাইরের মতামত, আবেগ, স্মৃতি আর বিতর্কগুলো সমর্থকদের আবেগ ও স্মৃতিতে বেশি আলোড়ন সৃষ্টি করে। আর সেই কারণেই ‘সর্বকালের সেরা’ নিয়ে বিতর্ক কখনোই শেষ হয় না।

সম্পর্কিত সংবাদ

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়
খেলাধুলা

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়

November 2, 2026

মাঠের বাইরের বিতর্ক পেছনে ফেলে গোলের ধারায় ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। তার পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যাওয়ার পর...

আরও পড়ুন
নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস
খেলাধুলা

নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

November 2, 2026

গ্লেন ফিলিপস গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি রান এখন তার। রবিবার (১ নভেম্বর) হ্যামিল্টনের সেডন...

আরও পড়ুন
মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের
খেলাধুলা

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের

October 27, 2026

ইসরায়েলের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে মুসলিমপ্রধান দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট...

আরও পড়ুন