আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
খেলাধুলা

যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

MATI PROTIDIN•September 17, 2026
শেয়ার করুন:

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মাত্র ১৬ বছর বয়সেই মেজর লিগ সকারের (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পর কোচ মরিসিও পচেত্তিনোর জাতীয় দলে জায়গা পাওয়ার দ্বারপ্রান্তে আছেন এই তরুণ মিডফিল্ডার। ২০২৬ বিশ্বকাপের পর এমএলএসে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন কাভান। এখন পর্যন্ত করেছেন ৬ গোল, সঙ্গে ৮টি অ্যাসিস্ট। তার এই পারফরম্যান্সই জাতীয় দলের কোচ পচেত্তিনোর নজরে এনেছে তাকে।

সেপ্টেম্বর-অক্টোবরে ফিফা উইন্ডো সামনে রেখে যুক্তরাষ্ট্র জাতীয় দলের স্কোয়াড ঘোষণা হওয়ার কথা। এই সময়ে চিলি, পেরু, মেক্সিকো ও কানাডার বিপক্ষে ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। ইএসপিএনের সাংবাদিক জেফ কার্লাইল জানিয়েছেন, সেই দলে কাভানকে অন্তর্ভুক্ত করা হতে পারে।

মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল কাভানের। এরপর থেকেই তাকে যুক্তরাষ্ট্রের অন্যতম সম্ভাবনাময় তরুণ ফুটবলার হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০২৪ সালের মে মাসে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে পেশাদার চুক্তি করেন তিনি। সেই চুক্তিতে ১৮ বছর বয়সে পৌঁছানোর পর ম্যানচেস্টার সিটিতে যাওয়ার সুযোগও রাখা হয়েছে।

জাতীয় দলে ডাক পাওয়ার আগে অবশ্য ভিন্ন এক কারণে আলোচনায় এসেছিলেন কাভান। সেপ্টেম্বরের শুরুতে এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে খেললে দলকে গুরুত্বপূর্ণ কিছু দিতে পারতেন বলে তার বিশ্বাস। বিশ্বকাপে শেষ ষোলো থেকে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছিল যুক্তরাষ্ট্র।

কাভানের সেই মন্তব্যের পর পচেত্তিনোও প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রতিভাবান ও আত্মবিশ্বাসী খেলোয়াড়দের তারা পর্যবেক্ষণে রাখেন। তবে মাঠে পারফরম্যান্স দিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করার ওপরই বেশি গুরুত্ব দেন তিনি।

আসন্ন আন্তর্জাতিক সূচিতে কাভান মাঠে নামলে যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় দলের হয়ে অভিষেক করা চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হবেন। সবচেয়ে কম বয়সে জাতীয় দলে অভিষেকের রেকর্ডটি ফ্রেডি আদুর। ২০০৬ সালে কানাডার বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেকের সময় আদুর বয়সে কাভানের চেয়ে কয়েক মাস ছোট ছিলেন।

তবে জাতীয় দলে অভিষেকের আগেই একটি বড় রেকর্ড নিজের করে নিয়েছেন কাভান। ২০২৪ সালে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে অভিষেকের সময় তিনি উত্তর আমেরিকার বড় পেশাদার ক্রীড়া লিগগুলোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন।

কাভান অবশ্য ‘সুলিভান পরিবারের’ একমাত্র ফুটবলার নন। তার দুই যমজ ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। একই পরিবারের ফুটবল প্রতিভার আরেক প্রতিনিধি কাভান এখন অপেক্ষায় আছেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের জার্সি গায়ে তোলার।

সম্পর্কিত সংবাদ

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়
খেলাধুলা

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়

November 2, 2026

মাঠের বাইরের বিতর্ক পেছনে ফেলে গোলের ধারায় ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। তার পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যাওয়ার পর...

আরও পড়ুন
নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস
খেলাধুলা

নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

November 2, 2026

গ্লেন ফিলিপস গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি রান এখন তার। রবিবার (১ নভেম্বর) হ্যামিল্টনের সেডন...

আরও পড়ুন
মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের
খেলাধুলা

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের

October 27, 2026

ইসরায়েলের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে মুসলিমপ্রধান দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট...

আরও পড়ুন