আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলামৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানকুয়েতে সিকিউরিটি গার্ডকে হত্যার অভিযোগ, বাংলাদেশি গ্রেফতারভিসা জটিলতায় হাতছাড়া হচ্ছে গ্রিসের সম্ভাবনাময় শ্রমবাজারবেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জেও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র জানজটইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলামৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানকুয়েতে সিকিউরিটি গার্ডকে হত্যার অভিযোগ, বাংলাদেশি গ্রেফতারভিসা জটিলতায় হাতছাড়া হচ্ছে গ্রিসের সম্ভাবনাময় শ্রমবাজারবেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জেও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র জানজট
বাংলাদেশ

রাজধানীর শৃঙ্খলা ফেরাতে ৭ রুটে নামছে ৮৬১ বাস

MATI PROTIDIN•November 1, 2026
শেয়ার করুন:

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট র‍্যাশনালাইজেশন কার্যক্রমের আওতায় সাতটি রুটে কম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হচ্ছে। প্রাথমিকভাবে সাতটি পরিবহন কম্পানির অধীনে এসব রুটে চলবে ৮৬১টি বাস।

রুটগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ২০০ কিলোমিটার।

রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) তালিকা অনুযায়ী, রুটগুলো হলো গাজীপুরের শিববাড়ী থেকে আজিমপুর, টঙ্গী থেকে আজিমপুর, মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জের চুনকুটিয়া, ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার, ঘাটারচর থেকে চিটাগাং রোড-কাঁচপুর, ঘাটারচর থেকে ধউর এবং মিরপুর-১ থেকে কাকলী-বনানী সার্কুলার রুট।

এসব রুটে ভিআইপি সিটি পরিবহনের ২৫৩টি, ঢাকা সিটি পরিবহনের ২০টি, চিড়িয়াখানা সিটি পরিবহনের ১৩৩টি, রমজান আলী সিটি পরিবহনের ৮০টি, থ্রি স্টার সিটি পরিবহনের ১২০টি, পি. পি. বি. সিটি পরিবহনের ২২৫টি এবং ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের ৩০টি বাস চলাচল করবে।

এসব রুটে এসি ও নন-এসি বাস থাকবে।

নতুন ব্যবস্থায় বাসের সামনে-পেছনে ডিজিটাল বোর্ডে রুট নম্বর, গন্তব্য ও গাড়ির ক্রমিক নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত স্টপেজ ছাড়া যাত্রী ওঠানো-নামানো, অতিরিক্ত যাত্রী বহন এবং নিয়মবহির্ভূত ওভারটেকিং করা যাবে না। চালক ও সহকারীদের পরিচ্ছন্ন পোশাক পরা এবং যাত্রীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিমুল বিশ্বাস বলেন, ঢাকার ৩২টি রুটে পর্যায়ক্রমে এ ব্যবস্থা চালু করা হবে। প্রতিটি রুটের বাসে আলাদা রং ও শৃঙ্খলা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে ডিটিসিএর নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানসহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জেও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র জানজট
বাংলাদেশ

বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জেও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র জানজট

November 2, 2026

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার...

আরও পড়ুন
বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা
বাংলাদেশ

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

November 2, 2026

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মাঠে নির্মিত বাণিজ্য মেলার প্রধান অস্থায়ী ফটক ভেঙে কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। সোমবার...

আরও পড়ুন
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: বহু কারখানায় ছুটি ঘোষণা
বাংলাদেশ

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: বহু কারখানায় ছুটি ঘোষণা

November 2, 2026

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর)...

আরও পড়ুন