আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
খেলাধুলা

রাতে মাঠে নামছে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

MATI PROTIDINJune 14, 2026
শেয়ার করুন:

২০২৬ বিশ্বকাপে ‘ই’ গ্রুপের ম্যাচে আজ রবিবার (১৪ জুন) রাত ১১টায় টেক্সাসের হিউস্টনে মুখোমুখি হচ্ছে জার্মানি ও টুর্নামেন্টের অন্যতম আন্ডারডগ কুরাসাও। একদিকে পঞ্চম বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে এগিয়ে চলা ইউরোপিয়ান পরাশক্তি, অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ওঠা ছোট্ট দ্বীপদেশ। ফলে কাগজে-কলমে ব্যবধানও স্পষ্ট।

হুলিয়ান নাগেলসমানের অধীনে দুর্দান্ত ছন্দে রয়েছে জার্মানি। উত্তর আমেরিকায় বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ফিনল্যান্ড ও স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারিয়েছে তারা। ফলে গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তাদের অপরাজিত ধারাও অব্যাহত রয়েছে। তবে সাম্প্রতিক বিশ্বকাপ ইতিহাস জার্মানদের জন্য মোটেও স্বস্তির নয়। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নরা শেষ দুই বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। ফলে তাদের প্রথম লক্ষ্য হবে নকআউট পর্ব।

অন্যদিকে, ২০২৬ বিশ্বকাপের অভিষিক্ত দলগুলোর মধ্যে সবচেয়ে নিচু র‌্যাংকিংয়ের (৮২তম) দল কুরাসাও। টুর্নামেন্ট শুরুর আগে দলটি অস্থির সময়ও পার করেছে। নতুন কোচ ফ্রেড রুটেন ১১ মে দায়িত্ব ছাড়ার পর বাছাইপর্বে দলকে নেতৃত্ব দেওয়া ডিক অ্যাডভোকাট আবারও কোচের দায়িত্ব নিয়েছেন। ৭৮ বছর বয়সী এই ডাচ কোচ বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হিসেবেও নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন।

চলতি বছরে কুরাসাও মাত্র তিনটি ম্যাচে হেরেছে। ফলে নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচে নামার আগে দলের মনোবল বেশ উত্তুঙ্গ।

জার্মানি ও কুরাসাও এর আগে কখনও একে অপরের মুখোমুখি হয়। ফলে এটিই হবে দুই দলের প্রথম সাক্ষাৎ। পরিসংখ্যান অবশ্য জার্মানির পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে আমেরিকা মহাদেশের দলগুলোর বিপক্ষে নিজেদের শেষ ১৭ ম্যাচের মধ্যে ১৪টিতেই জয় পেয়েছে জার্মানি। বাকি ম্যাচগুলোর মধ্যে একটি ড্র এবং দুটি পরাজয়।

সম্পর্কিত সংবাদ

মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি! ফাউল নিয়ে বিতর্ক
খেলাধুলা

মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি! ফাউল নিয়ে বিতর্ক

June 17, 2026

বিশ্বকাপের মঞ্চে অনন্য এক কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের দাপুটে জয়ে ক্যারিয়ারের প্রথম...

আরও পড়ুন
এক ম্যাচে রোনালদোর দুই রেকর্ড ভাঙলেন মেসি
খেলাধুলা

এক ম্যাচে রোনালদোর দুই রেকর্ড ভাঙলেন মেসি

June 17, 2026

আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কনকাস সিটি স্টেডিয়ামে গ্রুপ-জে এর ম্যাচে ৩-০ হারিয়েছে আলবিসেলেস্তেরা।...

আরও পড়ুন
গোল তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
খেলাধুলা

গোল তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

June 15, 2026

বিশ্বকাপ ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করল জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বিশাল জয় তুলে নিয়ে সর্বোচ্চ গোলদাতার...

আরও পড়ুন