আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতিপোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি
রাজনীতি

সবার আগে বাংলাদেশ স্লোগানকে ‘হাদিস’ আখ্যা ডিটিসিএর নির্বাহী পরিচালকের

MATI PROTIDIN•November 2, 2026
শেয়ার করুন:

‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এটি একটি হাদিস; যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখে দাড়ি নেই, তাই হাদিস হয়নি- এমন মন্তব্য করলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান।

তিনি বলেছেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে স্লোগানটি দিয়েছেন, সেটিকে আমি হাদিস বললে অনেকে হয়তো মনে করবেন, পরবর্তী পোস্টিংয়ের জন্য তাকে তেল মারছি। কিন্তু আমি বলব, এটি একটি শাশ্বত বাণী।’

গতকাল ১লা নভেম্বর, রোববার ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করায় তার এই বক্তব্যের ভিডিও ও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

মোহাম্মদ মসিউর রহমান বলেন, “তারেক রহমান যে স্লোগানটি দেন, এটিকে আমি যদি হাদিস বলি, তাহলে আপনারা মনে করবেন, পরবর্তী পোস্টিংয়ের জন্য আমি ওনাকে তেল মারছি। তবে এটি একটি শাশ্বত বাণী।”

তিনি বলেন, “আমার আগে আমরা, সবার আগে দেশ—এ কথা কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর, যার দেশপ্রেম নেই, সেই বলতে পারে, না, আমি মানি না। আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব, আর সবার আগে থাকবে দেশ। তারপরে ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী।”

মসিউর রহমান বলেন, “এটা হুজুররা বললে হাদিস হয়ে যেত। তো ওনার মুখে দাড়ি নেই, টুপি পরেন না, এজন্য হাদিস হয়নি! এটা হাদিস।”

এদিকে, ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রাথমিকভাবে ছয়টি রুটে ৭৮০টি বাস পরিচালনার পরিকল্পনা করেছে ডিটিসিএ। এর মধ্যে চারটি রুটে নন-এসি এবং দুটি রুটে এসি ও নন-এসি বাস চলবে। নতুন বাস না নামিয়ে পুরোনো বাস রং করে ছয়টি কোম্পানির মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, গাজীপুরের শিববাড়ী থেকে ঢাকেশ্বরী মন্দির রুটে ভিআইপি পরিবহন, মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জ রুটে চিড়িয়াখানা সিটি বাস কোম্পানি এবং ঘাটারচর থেকে ডেমরা রুটে রমজান আলী এন্টারপ্রাইজ বাস চালাবে।

এ ছাড়া ঘাটারচর থেকে কাঁচপুর রুটে ফোর স্টার বাস লাইন, ঘাটারচর থেকে উত্তরা রুটে পিএনপি সিটি সার্ভিস এবং টঙ্গী থেকে ঢাকেশ্বরী মন্দির রুটে এসি বাস চালুর পরিকল্পনা রয়েছে।

সম্পর্কিত সংবাদ

ফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগ
রাজনীতি

ফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগ

November 3, 2026

২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত নিরাপত্তা হেফাজতে আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মীর মৃত্যুর তথ্য দিয়েছে মানবাধিকার...

আরও পড়ুন
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫
রাজনীতি

মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫

November 3, 2026

মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায় ৭ নম্বর চাঁদনীঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি...

আরও পড়ুন
টাকার লোভ সামলাতে পারিনি, ‘সমন্বয়ক’ রিয়াদের সহজ স্বীকারোক্তি
বাংলাদেশ

টাকার লোভ সামলাতে পারিনি, ‘সমন্বয়ক’ রিয়াদের সহজ স্বীকারোক্তি

November 3, 2026

সাবেক সংসদ সদস্য শাম্মী আহম্মেদের স্বামী সিদ্দিক আবু জাফরের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র...

আরও পড়ুন