আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
১৭ বছরের ‘মজলুম’ আজ ‘জালিম’ হয়ে উঠেছে: মাহমুদা মিতুএক সপ্তাহে সাড়ে ১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদিড. ইউনূস তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুরশিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তারটানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিনস্টেশনে গিয়ে জনসাধারণের কাছে সার্বিক সমস্যার কথা শুনলেন মন্ত্রী১৭ বছরের ‘মজলুম’ আজ ‘জালিম’ হয়ে উঠেছে: মাহমুদা মিতুএক সপ্তাহে সাড়ে ১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদিড. ইউনূস তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুরশিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তারটানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিনস্টেশনে গিয়ে জনসাধারণের কাছে সার্বিক সমস্যার কথা শুনলেন মন্ত্রী
সিলেট

সিলেটে বাড়ছে সড়ক দুর্ঘটনা, এপ্রিলে ঝরেছে ১৫ প্রাণ

MATI PROTIDINMay 5, 2026
শেয়ার করুন:

বিগত দুই বছরের মধ্যে গেল এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় সর্বনিম্ন প্রাণহানির ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। এপ্রিল মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে পাঁচজন ছিলেন মোটরসাইকেল চালক ও আরোহী। ফলে সিলেটের সড়কগুলো কিছুটা স্বস্তি দিচ্ছে।

গতকাল নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এপ্রিল মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন।

বিভাগের মধ্যে সিলেট জেলায় ৯টি দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৩টি দুর্ঘটনায় তিনজন নিহত ও দুজন আহত, মৌলভীবাজারে ৪টি দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত এবং হবিগঞ্জ জেলায় ৩টি দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু জানান, পাঁচটি স্থানীয় দৈনিক ও দুটি জাতীয় পত্রিকা এবং অনলাইন পত্রিকার তথ্য, অনুমেয়, অনূহ্য বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রসঙ্গত, গত মার্চ মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছিলেন।

সম্পর্কিত সংবাদ

বিএনপি কি আমাদের হত্যা করে একা রাজনীতি করতে চায়: এনসিপি নেত্রী মিতু
Uncategorized

বিএনপি কি আমাদের হত্যা করে একা রাজনীতি করতে চায়: এনসিপি নেত্রী মিতু

July 30, 2026

বিএনপি ও ছাত্রদল সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয়...

আরও পড়ুন
সরকারের সমালোচনা করলেই হামলা, চোখ উপড়ে দেওয়া হচ্ছে: কানাইঘাটে নাহিদ
সিলেট

সরকারের সমালোচনা করলেই হামলা, চোখ উপড়ে দেওয়া হচ্ছে: কানাইঘাটে নাহিদ

July 30, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার নির্বাচিত হওয়ার পর...

আরও পড়ুন