আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

সিলেট

সিলেট মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

MATI PROTIDIN•October 4, 2026
শেয়ার করুন:

মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর সিলেট পাকিস্তানি হানাদারমুক্ত হয়েছিল। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করার লক্ষ্যে সিলেট মুক্ত দিবস উদযাপন করার উদ্যোগ নেয়া হয়েছে।

সিলেট মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে আজ রোববার এক প্রস্তুতিমূলক সভা নগরীর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।

সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট মুক্ত দিবস উদযাপন একটি স্মরণীয় উদ্যোগ। মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। জীবিত বীর মুক্তিযোদ্ধাদের বক্তব্য, স্মৃতিচারণ ও লেখনীর মাধ্যমে তরুণ প্রজন্মকে সিলেটের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো সম্ভব হবে।

সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক বলেন, আগামী ১৫ ডিসেম্বর সিলেট মুক্ত দিবস ব্যাপকভাবে উদযাপনে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানকে সফল করতে মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক স্মারকগ্রন্থ প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রচার-প্রচারণা, ব্যবস্থাপনা ও সংবর্ধনাসহ বিভিন্ন কার্যক্রম নেয়া হবে।

সম্পর্কিত সংবাদ

সুনামগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সিলেট

সুনামগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

October 7, 2026

সুনামগঞ্জের তাহিরপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নারী-পুরুষ...

আরও পড়ুন
পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই: চুনারুঘাটে পুলিশের এএসআই
সিলেট

পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই: চুনারুঘাটে পুলিশের এএসআই

October 5, 2026

আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব নাকি, আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই—হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী...

আরও পড়ুন