আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
পবিত্র মক্কায় হামলার শঙ্কা, সৌদি কর্তৃপক্ষের সতর্কতা জারিদেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্রটি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল একতরফাসংকটের মাঝেই ইউপি সদস্যের বাড়িতে মিলল ২৮ বস্তা অবৈধ সারতিন বছর পর সিলেটে বাণিজ্য মেলা, ১০ অক্টোবর শুরুপবিত্র মক্কায় হামলার শঙ্কা, সৌদি কর্তৃপক্ষের সতর্কতা জারিদেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্রটি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল একতরফাসংকটের মাঝেই ইউপি সদস্যের বাড়িতে মিলল ২৮ বস্তা অবৈধ সারতিন বছর পর সিলেটে বাণিজ্য মেলা, ১০ অক্টোবর শুরু
খেলাধুলা

সেরা গোলরক্ষকের লড়াইয়ে ফের মনোনীত এমিলিয়ানো মার্তিনেস

MATI PROTIDINSeptember 8, 2026
শেয়ার করুন:

২০২৬ ব্যালন ডি’অরের মর্যাদাপূর্ণ বছরের সেরা পুরুষ গোলরক্ষকের পুরস্কার ‘ইয়াশিন ট্রফি’র জন্য ১০ মনোনীত নাম ঘোষণা করা হয়েছে। এতে আবারও জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ অফিশিয়ালি এই গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে।

জাতীয় দল আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিক সাফল্য এবং ক্লাব ফুটবলে দুর্দান্ত অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই মনোনয়ন পেয়েছেন । সাবেক ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে গত মৌসুমে উয়েফা ইউরোপা লিগ জয় এবং গ্রীষ্মকালীন দলবদলে বর্তমান ক্লাব চেলসিতে যোগ দেওয়ার পর থেকেই দারুণ ফর্মে আছেন ‘দিবু’ মার্তিনেস । দুইবার এই পুরস্কার জেতা মার্তিনেসের সামনে এবার হ্যাটট্রিক করার সুযোগ রয়েছে ।

এবারের ইয়াশিন ট্রফির জন্য ১০ গোলরক্ষকের মনোনীত সম্পূর্ণ তালিকা এমিলিয়ানো মার্তিনেস (আর্জেন্টিনা / চেলসি), উনাই সিমন (স্পেন / অ্যাথলেটিক ক্লাব), থিবো কোর্তোয়া (বেলজিয়াম / রিয়াল মাদ্রিদ), দাভিদ রায়া (স্পেন / আর্সেনাল), ইয়াসিন বুনু (মরক্কো / আল হিলাল), গ্রেগর কোবেল (সুইজারল্যান্ড / বরুসিয়া ডর্টমুন্ড), জোয়ান গার্সিয়া (স্পেন / বার্সেলোনা), এদুয়ার্দ মঁদি (সেনেগাল / আল আহলি), মাটভে সাফোনভ (রাশিয়া / পিএসজি), ভোজিনহা (কেপ ভার্দে / কোলো কোলো)। আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এবারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

সম্পর্কিত সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল একতরফা
খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল একতরফা

September 15, 2026

নিরাপত্তাজনিত শঙ্কার কারণ দেখিয়ে ফেব্রুয়ারিতে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। তবে এই সিদ্ধান্ত...

আরও পড়ুন
১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি
খেলাধুলা

১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

September 8, 2026

আগামী ২৬ অক্টোবর লন্ডনে বসবে ব্যালন ডি’অরের এবারের আসর। ব্যক্তিগত সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় সতেরোতম বারের মতো...

আরও পড়ুন