আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ দাবিতে এবার মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাকর্মবিরতিতে শ্রমিকরা, আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটিযুক্তরাজ্যের নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানেরএইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলেনয় মাসে ৩ হাজার ৩০৩ কোটি টাকা লোকসান ইসলামী ব্যাংকের৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ দাবিতে এবার মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাকর্মবিরতিতে শ্রমিকরা, আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটিযুক্তরাজ্যের নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানেরএইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলেনয় মাসে ৩ হাজার ৩০৩ কোটি টাকা লোকসান ইসলামী ব্যাংকের
সিলেট

স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু

MATI PROTIDIN•October 31, 2026
শেয়ার করুন:

স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারের দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে জাহেদ আহমদ (৩৬) নামে সিলেটের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে বিমানবন্দরে পৌঁছানোর পর বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গতকাল শুক্রবার জাহেদের চাচা পলাশ আহমদ বলেন, মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের সদস্যরা প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহযোগিতা চেয়েছেন।

জাহেদ সিলেট নগরের দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার মুহিবুর রহমানের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। জীবিকার সন্ধানে চার বছর আগে তিনি স্পেনে পাড়ি জমিয়েছিলেন। জাহেদের মৃত্যুর খবর বুধবার (২৮ অক্টোবর) দুপুরে পরিবারের কাছে পৌঁছায়। এতে শোকের ছায়া নেমে আসে পরিবারে। তার স্ত্রী জেনি বেগম কান্নায় ভেঙে পড়েছেন। বৃদ্ধ বাবাও ছেলের মৃত্যুতে শোকাহত।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, সম্প্রতি স্পেনে স্থায়ীভাবে বসবাসের কার্ড পাওয়ার পর দেশে ফেরার সিদ্ধান্ত নেন জাহেদ। মঙ্গলবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্পেন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হন তিনি। রাত ১২টার দিকে (বাংলাদেশ সময়) দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

এসময় বুকে ব্যথা অনুভব করলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সম্পর্কিত সংবাদ

এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী খালেদুর রহমান
সিলেট

এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী খালেদুর রহমান

November 1, 2026

এইচএসসি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১ নম্বর উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী...

আরও পড়ুন