আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেডবাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালসমাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রীসিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুসরাইলে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: সিলেটে একজন গ্রেপ্তারসিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের ব্যাখ্যা দিল মহানগর বিএনপিলন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেডবাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালসমাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রীসিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুসরাইলে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: সিলেটে একজন গ্রেপ্তারসিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের ব্যাখ্যা দিল মহানগর বিএনপি
খেলাধুলা

১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

MATI PROTIDINSeptember 8, 2026
শেয়ার করুন:

আগামী ২৬ অক্টোবর লন্ডনে বসবে ব্যালন ডি’অরের এবারের আসর। ব্যক্তিগত সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় সতেরোতম বারের মতো জায়গা করে নিয়েছেন মহাতারকা লিওনেল মেসি। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের লড়াইয়ে অনুমিতভাবে আছেন হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামালের মতো তারকারা।

আজ মঙ্গলবার মনোনীতদের নাম ঘোষণা করেছে ফরাসি ফুটবল ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ কর্তৃপক্ষ। বর্ষসেরা খেলোয়াড়ের লড়াইয়ে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে তারা। রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন জাদুকর গেল দুইবার তালিকায় জায়গা পাননি।

টানা তৃতীয়বারের মতো সংক্ষিপ্ত তালিকায় নেই আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি এই পুরস্কার জিতেছেন দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার। সর্বোচ্চ ১৮ বার মনোনয়ন পাওয়ার রেকর্ড তার।

৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় মেসি ছাড়াও আর্জেন্টিনা দলের আরো এক সদস্য রয়েছেন। ক্লাব ফুটবলের পাশাপাশি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে জায়গা করে নিয়েছেন লাউতারো মার্তিনেজ।

সংক্ষিপ্ত তালিকায় প্রত্যাশিতভাবেই রয়েছেন ২০২৫ সালের ব্যালন ডি’অর বিজয়ী উসমান দেম্বেলে। এছাড়া জায়গা করে নিয়েছেন হ্যারি কেইন, জুড বেলিংহাম ও রদ্রির মতো বিশ্বকাপ মাতানো তারকারা।

২০২৬ সালের বিশ্বকাপে আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি দেখিয়েছেন, তিনি এখনো বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে আটটি গোল করার পাশাপাশি ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার মুকুটও ক্ষণিকের জন্য নিজের করে নিয়েছিলেন আলবিসেলেস্তে দলপতি।

সম্পর্কিত সংবাদ

লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড
কমিউনিটি

লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

September 16, 2026

উৎসবমুখর পরিবেশ, তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর বন্ধুত্বের অনন্য বন্ধনে শেষ হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬। দিনব্যাপী...

আরও পড়ুন
বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালস
কমিউনিটি

বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালস

September 16, 2026

আট জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬-এর সপ্তম আসরের শিরোপা জিতেছে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ক্রিকেট দল। সেভেন কিংস...

আরও পড়ুন
টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল একতরফা
খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল একতরফা

September 15, 2026

নিরাপত্তাজনিত শঙ্কার কারণ দেখিয়ে ফেব্রুয়ারিতে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। তবে এই সিদ্ধান্ত...

আরও পড়ুন