আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতিপোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের আর নেইফের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগমৌলভীবাজারে পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ৫সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরাব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তনভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধে পাকিস্তানের ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি
খেলাধুলা

বিশ্বকাপের আগে টানা নবম জয়, ভয়ংকর রূপে জার্মানি

MATI PROTIDIN•June 7, 2026
শেয়ার করুন:

২০২৬ ফিফা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে জার্মানি। যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার ফিল্ডে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়েছে জুলিয়ান নাগেলসমানের দল।

জার্মানদের হয়ে গোল করেন কাই হাভার্টজ ও লেরয় সানে, আর যুক্তরাষ্ট্রের একমাত্র গোলটি আসে অ্যান্তোনি রবিনসনের পা থেকে।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় জার্মানি। খেলা শুরুর মাত্র দুই মিনিটের মাথায় জশুয়া কিমিখের নেওয়া ফ্রি-কিক থেকে হেডে বল জালে পাঠান কাই হাভার্টজ। গোল হজমের পর কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিকরা।

এর কিছুক্ষণ পর আবারও বল জালে জড়ান হাভার্টজ। তবে আক্রমণ গড়ার সময় বল মাঠের বাইরে চলে যাওয়ায় গোলটি বাতিল করেন রেফারি।

প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ফিরে আসে যুক্তরাষ্ট্র। কর্নার থেকে ক্লিয়ার করা বল বক্সের বাইরে পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত ভলিতে জার্মান গোলরক্ষককে পরাস্ত করেন অ্যান্তোনি রবিনসন।

তার জোরালো শটে ১-১ সমতায় ফেরে স্বাগতিকরা। বিরতির পর আবারও আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে জার্মানি। ম্যাচের ৫৭তম মিনিটে দারুণ এক দলীয় আক্রমণ থেকে আসে জয়ের গোল। বক্সের ভেতরে হাভার্টজের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে জালে পাঠান লেরয় সানে। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। জো স্ক্যালি ও ব্রেন্ডেন অ্যারনসনের শট থেকে গোলের সম্ভাবনা তৈরি হলেও দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন জার্মান গোলরক্ষক অলিভার বাউমান।

এই জয়ের মাধ্যমে টানা নবম ম্যাচে জয় পেল জার্মানি। এই সময়ের মধ্যে তারা মোট ২৯টি গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র ৬টি। ফলে বিশ্বকাপ শুরুর আগে দারুণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে নাগেলসমানের শিষ্যরা।

অন্যদিকে, বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র প্রস্তুতি ম্যাচগুলোতে ধারাবাহিকতা খুঁজে পাচ্ছে না। সর্বশেষ ১০টি প্রীতি ম্যাচে তারা জিতেছে ৫টি, হেরেছে ৪টি এবং ড্র করেছে একটি ম্যাচ।

সম্পর্কিত সংবাদ

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়
খেলাধুলা

চীন বিতর্কের পর কিলিয়ান এমবাপ্পের গোল, রিয়ালের বড় জয়

November 2, 2026

মাঠের বাইরের বিতর্ক পেছনে ফেলে গোলের ধারায় ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। তার পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যাওয়ার পর...

আরও পড়ুন
নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস
খেলাধুলা

নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

November 2, 2026

গ্লেন ফিলিপস গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি রান এখন তার। রবিবার (১ নভেম্বর) হ্যামিল্টনের সেডন...

আরও পড়ুন
মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের
খেলাধুলা

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের

October 27, 2026

ইসরায়েলের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে মুসলিমপ্রধান দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট...

আরও পড়ুন